ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকাভুক্ত করলো অস্ট্রেলিয়া
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের (আইআরজিসি)কে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। একটি গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে-অস্ট্রেলিয়ার ইহুদী সম্প্রদায়ের বিরুদ্ধে চালানো হামলাগুলো সমন্বয় করেছিলো আইআরজিসি।
অস্ট্রেলিয়া গত আগস্টে সিডনি ও মেলবোর্ন শহরে সংঘটিত দুটি ইহুদীবিরোধী অগ্নিসংযোগ হামলার নির্দেশনায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ তোলে এবং গত মঙ্গলবার তেহরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এমন বহিষ্কার।
গত আগস্টে প্রধানমন্ত্রী আলবানিজ অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধানকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে বলে, আইআরজিসি ২০২৪ সালের অক্টোবরে সিডনির ‘লুইস’ কন্টিনেন্টাল কিচেন’ রেস্তোরাঁয় এবং ২০২৪ সালের ডিসেম্বরে মেলবোর্নের আদাস সন্ত্রাসী ইসরায়েল সিনাগগে অগ্নিসংযোগ হামলাগুলো পরিচালনা করেছিলো।
অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এএসআইও) মূল্যায়নে জানায়, আইআরজিসি অস্ট্রেলিয়ার মাটিতে হামলা চালাতে ‘প্রক্সিদের একটি জটিল নেটওয়ার্ক’ ব্যবহার করেছিলো।
এএসআইও বলেছিলো, ‘অস্ট্রেলিয়ার মাটিতে চালানো এসব কাপুরুষোচিত হামলার উদ্দেশ্য ছিলো ইহুদী অস্ট্রেলীয়দের লক্ষ্য করে ক্ষতি সাধন ও ভয় ছড়ানোর মাধ্যমে আমাদের বহুসাংস্কৃতিক সমাজকে অস্থিতিশীল করা এবং বিভাজন সৃষ্টি করা।’
এই হামলাগুলোর জবাবে অস্ট্রেলীয় সরকার ‘ক্রিমিনাল কোড অ্যামেন্ডমেন্ট (স্টেট স্পনসরস অব টেররিজম) অ্যাক্ট ২০২৫’ পাস করে, যার মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার একটি নতুন কাঠামো তৈরি করা হয়েছে।
নতুন এই আইনের আওতায় সরকার এমন কোনো বিদেশি রাষ্ট্রীয় সত্তাকে তালিকাভুক্ত করতে পারবে, যারা ‘অস্ট্রেলিয়াকে লক্ষ্য করে কথিত সন্ত্রাসী কর্মকা-ে জড়িত ছিলো, অথবা তা সমর্থন কিংবা উসকানি দিয়েছে।’
এই নতুন কাঠামোর আওতায় আইআরজিসিই অস্ট্রেলিয়ার নিকট কথিত প্রথম রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












