বিজেপি আমলে ভারতজুড়েই বাড়ছে মুসলিম নিধন
, ১৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০২ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনামলে মুসলিমদের ওপর সহিংসতা ও বিদ্বেষমূলক অপরাধ চরম আকার ধারণ করেছে। সম্প্রতি প্রকাশিত 'মুসলিম মিরর'-এর এক বিশেষ পরিসংখ্যানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০২৬ সালের জুন মাসে পুরো ভারতে রেকর্ড করা মোট ৭০টি বিদ্বেষমূলক ও মুসলিমবিদ্বেষী সহিংসতার ঘটনার সিংহভাগই ঘটেছে বিজেপি ও তার শরিক দলশাসিত রাজ্যগুলোতে।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুন মাসে ঘটে যাওয়া অপরাধগুলোর প্রায় ৯৯ শতাংশের পেছনেই রয়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ও রাজ্য প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভারতে প্রায় ২০ কোটি মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হচ্ছে।
মুসলিম মিরর হেট ক্রাইম ডাটাবেজের তথ্য অনুযায়ী, গত জুন মাসে ভারতে মোট ৭০টি বিদ্বেষমূলক ঘটনা ঘটে। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে বিজেপি শাসিত উত্তর প্রদেশে-এক মাসেই ২৮টি ঘটনা।
বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মধ্যে গুজরাটে ৯টি, উত্তরাখ-ে ৭টি, মহারাষ্ট্রে ৭টি, রাজস্থানে ৪টি, পশ্চিমবঙ্গে ৪টি, আসামে ৩টি এবং রাজধানী দিল্লিতে ৩টি হামলা নথিভুক্ত করা হয়েছে। এছাড়া মধ্যপ্রদেশে ২ টি এবং বিহার, হিমাচল প্রদেশ ও তেলেঙ্গানায় ১ টি করে সহিংসতার ঘটনা ঘটেছে।
তবে, ভারতের ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২০টি রাজ্যে জুনে কোনো ঘটনা নথিভুক্ত হয়নি।
সংগৃহীত তথ্য অনুযায়ী, শুধু সাধারণ জনগণের হামলা নয়, বরং রাষ্ট্রীয় শক্তি ও উগ্রপন্থী সংগঠনের মাধ্যমে বহুমাত্রিক নির্যাতন চালানো হচ্ছে। বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ও সম্পত্তি গুঁড়িয়ে দেওয়ার মতো বেআইনি প্রশাসনিক পদক্ষেপের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি-২০টি। মুসলিম পরিচয়ের কারণে তোপ, ভাঙচুর, শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে ১৯টি ঘটনায়।
সরাসরি সামাজিক বৈষম্যের ৮টি এবং গোশত ও গরু কেন্দ্রিক সহিংসতার ৬টি ঘটনা ঘটেছে।
গবেষণায় উঠে এসেছে, প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে হামলাকারীরা বিজেপি বা তাদের সহযোগী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সাথে সরাসরি যুক্ত। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ভুক্তভোগী মুসলিমরা যখন আইনি সুরক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন, তখন তাদের সহায়তা না দিয়ে উল্টো বৈরী আচরণ ও হয়রানি করা হয়। এমনকি ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদের বিরুদ্ধেই ভুয়া মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নাম দিয়ে অভিযান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ:
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, তীব্র প্রতিবাদে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৮ মাস পর চালুর দুদিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্পত্তি লিখে নিয়েছে বুয়েট কর্মকর্তা ছেলে, আদালতে শতবর্ষী মা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












