বিএনপি’র ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচি, আগেই তিস্তার পানি ছেড়ে দিয়েছে ভারত!
নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ করে মরু তিস্তার বুকে পানির ঢল। এমন দৃশ্য দেখে হতবাক তিস্তাপাড়ের মানুষ। তিস্তার পানি বণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে “জাগো বাহে, তিস্তা বাঁচাও” আন্দোলন সমাবেশে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর চরে অবস্থানের ঘোষণা দেয়া হয়।
নদীর দুই পাশে বালুচর আর সেখানেই নির্মিত হচ্ছে মঞ্চ। অংশ নিবেন লাখো মানুষ, নেয়া হচ্ছে প্রস্তুতি।
সমাপনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হবার কথা রয়েছে। এর মধ্যেই আকর্ষিকভাবে বালুচরে দেখা গেছে উজানের ঢল। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় এখন থই থই পানি। উজান থেকে আসা পানি উপচে পরছে। এরমধ্যে এক নাম্বার পানি কপাটটি খুলেও রাখা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।