মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে -তারেক রহমান
নড়াইল সংবাদদাতা:
বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষ বিগত দিনের সব অধিকার আদায়ে বিএনপিকে পাশে পেয়েছে। তাই অধিকার আদায়ে বিএনপির দিকে তাকিয়ে আছে তারা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলন উদ্বোধন করেন চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা, চিকিৎসা, পুলিশ, বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিএনপির ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে।
উদ্বোধনী আলোচনায় আমানউল্লাহ আমান ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, আগামীতে অন্তর্র্বতী সরকারের অধীনে যে নির্বাচন হবে সেখানে সমমনা দলগুলো নিয়ে জাতীয় সরকার হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।