৩,৯০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে জার্মানির কমার্জব্যাংক
আল ইহসান ডেস্ক:
জার্মানির ঋণদাতা প্রতিষ্ঠান কমার্জব্যাংক গতকাল বৃহস্পতিবার জানিয়েছে যে, তারা ২০২৮ সালের মধ্যে প্রায় ৩ হাজার ৯০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। তারা ইতালীয় ব্যাংক ইউনিক্রেডিটের সঙ্গে চুক্তির চাপ মোকাবেলা করার চেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে। ফ্রাঙ্কফুট থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।
জার্মানির দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডিজিটালাইজেশনের ফলে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অবস্থানের বর্ধিত ব্যবহার আরও কর্মী ছাঁটাইয়ের সঙ্গে যুক্ত হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।