মার্কিনীদের তল্পীবাহক দৈনিক পত্রিকাটি উদ্দেশ্যমূলকভাবে রিপোর্ট করেছে, “রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউনুসই প্রেসিডেন্ট পদে উপযুক্ত।” এই সব রাজনীতিক বিশ্লেষকদের নাম কী? তা উল্লেখ করেনি কেন? অন্ধ, বধির, বোবা কুশীল- এসব লোক কী ইউনুসের আমলনামা ভূলে গেছে?
বিএনপির নেতা কর্মী বর্তমান উপদেষ্টা মন্ত্রীরা-এমপিরাও, সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১২৬ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান শুধু বিএনপিই নয় তাই গোটা দেশবাসীর কাছে ধিকৃত, নিন্দিত, ঘৃণীত ইউনুস যেনো কোন ক্ষমতাধর ব্যক্তির একক ইচ্ছায
নাফে’প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, সকাল ১১:৪৪আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:১৯
প্রতারক, চোর, সুদখোর ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন যত মামলা
ইউনূস ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০২৪ সাল জুলাই পর্যন্ত ১৬৮টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ফৌজদারি আদালতে একটি, দুর্নীতি দমন কমিশনে একটি এবং বাকি ১৬৬টি মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল।
ইউনূসসহ অন্য বিবাদীদের বিরুদ্ধে শ্রম আদালতে বিচারাধীন মামলাগুলোর মধ্যে গ্রামীণ টেলিকম সংশ্লিষ্ট মামলা ৬৪টি। এছাড়া গ্রামীণ কল্যাণের ৬৯টি, গ্রামীণ কমিউনিকেশনের ২৫টি ও গ্রামীণ ফিশারিজের নামে ৮টি।
জানা যায়, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের কর্মচারীরা (বর্তমান ও সাবেক) ইউনূসের বিরুদ্ধে আলাদাভাবে এসব মামলা করে। এসব মামলায় শ্রমিকরা তাদের পাওনা টাকা পরিশোধের দাবি করেছে।
বড় চোর ইউনূসের বিরুদ্ধে অর্থ সরানোর অভিযোগ
ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের অর্থ অন্যত্র সরানোর অভিযোগ উঠেছে। নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্য চিত্রে এরকম অভিযোগ ওঠেছে। ওই প্রামাণ্য চিত্রে জানানো হয়, দারিদ্র্য দূর করার জন্য ভর্তুকি হিসেবে গ্রামীণ ব্যাংককে ১৯৯৬ সালে বিপুল পরিমাণ অর্থ দেয় ইউরোপের কয়েকটি দেশ। নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও জার্মানির দেয়া অর্থ থেকে ১০ কোটি ডলারেরও বেশি গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ নামে নিজের অন্য এক প্রতিষ্ঠানে সরিয়ে নেয় ইউনূস।
গত মঙ্গলবার রাতে নরওয়ের টেলিভিশনে প্রথমবারের মত প্রচারিত ক্ষুদ্র ঋণের ফাঁদে- নামে এই প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেছেন ডেনমার্কের চলচ্চিত্র নির্মাতা টম হাইনম্যান। এতে বলা হয়, ইউনূস তার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামের বহু দরিদ্র নারীকে ৩০ ভাগ সুদের হারে ঋণ দিয়ে ঋণের জালে জড়িয়ে ফেলেছে।
বিষয়টি নিয়ে নির্মাতা টম হাইনম্যান কয়েকবার বাংলাদেশেও এসেছে এবং বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে। নির্মাতা অভিযোগ করেছে, প্রায় ৬ মাস ধরে সে ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার এবং বিষয়টি সম্পর্কে কথা বলার চেষ্টা করেছে। কিন্তু ইউনূস তাকে কোনো সময় দেয়নি। ইউনূসের যে ইতিবাচক চিত্র মানুষের মনে আছে এই চিত্রটি সম্পূর্ণ তার বিপরীত একটি চিত্র তুলে এনেছে।
কোটি কোটি ডলার আত্মসাতের এ ঘটনা প্রকাশ যেন না হয়, সে বিষয়ে সতর্ক ছিলো ইউনূস। এ নিয়ে নোরাডের তখনকার প্রধান নির্বাহি কর্মকর্তাকে চিঠিও লেখে সে। ১৯৯৮ সালের ১ এপ্রিল লেখা ওই চিঠিতে ইউনূস বলেছে, আপনার সাহায্য দরকার আমার।... সরকার এবং সরকারের বাইরের মানুষ বিষয়টি জানতে পারলে আমাদের সত্যিই সমস্যা হবে।
নোরাড, ঢাকার নরওয়ে দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নীরব ভূমিকা পালন করে।
তথ্য সূত্র নরওয়েজিয়ান ওয়েবসাইট এনআরকে।
(শীর্ষ নিউজ ডটকম/ জেডআর/ এসসি/১৬:৫৬ঘ.) (২রা ডিসেম্বর, ২০১০)
(ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।