বিএনপিকে সৌদি সরকারের খেজুর উপহার
পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিএনপিকে ১৪৫ কার্টন খেজুর উপহার দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেজুর পৌঁছানো হয়। সেখানে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার খেজুর গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকারের বাদশাহর পক্ষ থেকে নিয়মিত বিএনপিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও খেজুর উপহার দিয়েছে। এবার ১৪৫ কার্টন খেজুর দিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।