নতুন নকশার নোট বাজারে আসতে পারে ঈদুল আজহায়
, ২০ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বাংলাদেশ ব্যাংকের নতুনভাবে ছাপানো নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। আগামী এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে নতুন ডিজাইনের এই নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহায় নতুন এই নোট বাজারে আসতে পারে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
এ প্রসঙ্গে আরিফ হোসেন খান জানান, বর্তমান গভর্নরের স্বাক্ষরে নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি চলছে। আমরা আশা করছি, এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে এগুলো ছাড়া হবে।
তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাজারে আসবে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট। যেহেতু এসব নোট আগেই ছাপানো হয়েছে, তাই এগুলোতে বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ও শেখ মুজিবের ছবি থাকবে।
শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নোট চালুর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কাছে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট মজুত রয়েছে। সেগুলো বাতিল করলে বড় অঙ্কের অর্থের অপচয় হবে। তাই নতুন ডিজাইনের নোট চালু করা হলেও তা ধাপে ধাপে বাজারে ছাড়া হবে।
গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালুর অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। ইতোমধ্যে নতুন নোটের নকশা নিয়ে কাজ করছে সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)