গাছের মর্যাদা(!) নির্ধারণে তথ্যসহ আবেদন আহবান!
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা ২৩ (১) অনুযায়ী বিশেষ ধরনের গাছ ও বন সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বন অধিদপ্তর। এ লক্ষ্যে জাতীয় ঐতিহ্য, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ, প্রাচীন বৃক্ষ এবং কুঞ্জবন ঘোষণার আবেদন পাঠাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ¦ান জানানো হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘কুঞ্জবন’ হলো কোনো নির্দিষ্ট এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি ও লতাগুল্মের সমাহার, যা জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং স্থানীয় জনগোষ্ঠীর কাছে সাংস্কৃতিক, সামাজিক ও প্রথাগত মূল্যবোধ রয়েছে। এছাড়া সংরক্ষণের স্বার্থে ৫০ বছর বা তদূর্ধ্ব বয়সী গাছের তালিকা প্রস্তুত করবে সরকার।
‘স্মারক বৃক্ষ’ হলো যেসব বৃক্ষের সামাজিক, সাংস্কৃতিক ও প্রথাগত মূল্য রয়েছে এ ধরনের ঐতিহ্যবাহী বৃক্ষ বা পুরাতন বয়স্ক দেশীয় উদ্ভিদ বা শতবর্ষী বৃক্ষ।
‘পবিত্র বৃক্ষ’ বলতে কোনো ধর্ম ও গোত্রের জনগোষ্ঠীর কাছে ধর্মীয় পবিত্র উদ্ভিদ হিসেবে স্বীকৃত কোনো বৃক্ষকে বুঝায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।