রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

বায়োগ্যাস প্লান্টে বেকারদের কর্মসংস্থান

-সম্ভাবনার মাত্র আড়াই শতাংশ কাজে লাগছে
এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, রাত ২:২১
নিজস্ব প্রতিবেদক:
বায়োগ্যাস বা জৈব গ্যাস। এ গ্যাস দিয়ে রান্নার কাজ, বাতি জ্বালানো, এমনকি ইঞ্জিন চালিয়ে তা থেকে বিদ্যুৎ শক্তিও পাওয়া যায়। গ্রামেগঞ্জে যেখানে গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, অন্যান্য গৃহপালিত পশু বা মানুষের বিষ্ঠা, লতা-পাতা, কচুরিপানা ইত্যাদি দিয়ে একক বা মিশ্রিত ভাবে প্লান্টের মাধ্যমে পচিয়ে খুব সহজে বায়োগ্যাস উৎপাদন করা যায়।
একটি পরিবারের জন্য ছোট আকারের একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ৩০-৫০ হাজার টাকা খরচ পড়তে পারে।
উপকরণের সহজলভ্যতার কারণে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম একটি খাত হওয়ার সম্ভাবনা রয়েছে বায়োগ্যাসের। কিন্তু সঠিক পদক্ষেপ ও জনসম্পৃক্ততার অভাবে খাতটি প্রত্যাশা অনুযায়ী এগোতে পারছে না। একইভাবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনও ঝিমিয়ে পড়েছে।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (গ্রেডা) তথ্য অনুযায়ী, এখন সারা দেশে এক লাখের মতো বায়োগ্যাস প্ল্যান্ট আছে। অথচ নেপালের মতো ছোট দেশেও দুই লাখের মতো বায়োগ্যাসের প্ল্যান্ট আছে। তবে গবেষকেরা বলছেন, উপকরণের সহজলভ্যতার কারণে দেশে ৪০ লাখ বায়োগ্যাসের প্ল্যান্ট স্থাপনের সুযোগ আছে। এই হিসাবে দেশে এখন বায়োগ্যাস উৎপাদনের সম্ভাবনার মাত্র আড়াই শতাংশ কাজে লাগানো হচ্ছে।
এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রথম বায়োগ্যাস প্ল্যান্টটি চালু হয়েছিল ১৯৭২ সালে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এর পরের ৫০ বছরে এ-সংক্রান্ত প্রযুক্তিটি সারা দেশে প্রত্যাশা অনুযায়ী ছড়িয়ে দেওয়া যায়নি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গবাদিপশু ও পোলট্রি বর্জ্য বায়োগ্যাস উৎপাদনের জন্য খুবই কার্যকর। বাংলাদেশে যে পরিমাণ গবাদিপশুর খামার ও পোলট্রি বর্জ্য উৎপাদিত হয়, সেগুলো কাজে লাগাতে পারলেও ব্যাপক হারে বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। সেই হিসাবে বাংলাদেশে ৪০ লাখ বায়োগ্যাসের প্ল্যান্ট স্থাপনের সুযোগ আছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানের চৌধুরী অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের উদ্যোক্তা হোসেন আহমেদ চৌধুরী বলেন, বিসিএসআইআরের কাছ থেকে কারিগরি সহায়তা নিয়ে ১০ বছর আগে তারা একটি প্ল্যান্ট করেছেন। খামারের কর্মচারীসহ নিজেদের বাড়ির রান্নাও হয় এই প্ল্যান্টের গ্যাসে। তিনি বলেন, এটি বেশ লাভজনক। কারণ, গরুর গোবর দিয়েই গ্যাস হচ্ছে। গ্যাস না তৈরি করলে গোবরগুলো ফেলে দিতে হতো।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৭ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৮ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৮ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৮ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৯ ঘণ্টা আগে