এনসিপি-জামাতের দূরত্ব বাড়ছে
নিজস্ব প্রতিবেদক:
দূরত্ব বাড়ছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামাতের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একই মঞ্চে আন্দোলনের পর প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছে দল দুটি। অন্তর্র্বতী সরকারে থাকা ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম জামাত-শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। পাল্টা জবাব দিতে ছাড়ছে না জামাত-শিবির নেতারাও। এ নিয়ে অনলাইনে নানান মাধ্যমে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েছে পক্ষ দুটি। জুলাই গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে মিত্র হিসেবে পরিচিত পক্ষ দুটির মধ্যে সম্পর্কের এ টানাপোড়েন নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জামাত-এনসিপির যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা নিয়ে আমাদের অবস্থান আমরা দলীয় বিবৃতিতে পরিষ্কার করেছি। একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর কোনো বিষয় এখানে নেই। রাজনীতিতে স্থায়ী মিত্র বা স্থায়ী শত্রু বলেও কোনো কথা নেই। জনগণের স্বার্থে যে কোনো গণতান্ত্রিক ও মানবাধিকার ইস্যুতে আমরা দেশের সব গণতান্ত্রিক পক্ষের সঙ্গে সহাবস্থান ধরে রাখতে চাই।
এনসিপি সূত্র জানান, এনসিপির নেতৃত্বে হওয়া আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে লোকবল ও সমর্থন দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছে জামাত। কিন্তু একটি সর্বদলীয় প্ল্যাটফর্মে সংঘটিত হওয়া এ আন্দোলনে জামাত-শিবির কর্মীরা দলীয় স্লোগান দিয়ে ও সংগীত গেয়ে এনসিপিকে বিতর্কের মুখে ফেলে দিয়েছেন। জামাত-শিবির কর্মীদের এহেন কর্মকা- তাদের নিজেদের বিতর্কিত রাজনৈতিক ইতিহাসও পুনরায় জাতির সামনে তুলে এনেছে।
সব মিলিয়ে জামায়াতের ডানপন্থি রাজনীতির ছায়াতল থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যপন্থি রাজনীতির আদর্শিক দল হিসেবে প্রতিষ্ঠার বয়ান তৈরি করতেই দলটির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে এনসিপি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।