বাসমালিকদের সুবিধা দেয়ার জন্য কখনো ট্রেন বন্ধ করা হবে না -রেলমন্ত্রী
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০২ জুন, ২০২৪ খ্রি:, ১৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাসমালিকদের সুবিধা দেয়ার জন্য কখনো ট্রেন বন্ধ করা হবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ট্রেন বন্ধ করে বাসমালিকদের সুবিধা দেব- এগুলো ব্যক্তিত্বহীন মানুষের পরিচয়। কোনো অবস্থাতেই রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নেবে- এই সুযোগ দেয়া হবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে কৃষিমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বাসমালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ করার প্রশ্নই আসে না। আমরা আগেই বলেছি, আমাদের সম্পদ সীমিত। আমরা চেষ্টা করছি রেলের সব ব্যবস্থাই চালু রাখার জন্য। মাঝে মাঝে ইঞ্জিনগুলোর একটু যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি ট্রেন বন্ধ হয়ে যায়। আমাদের লোকমোটিভ মাস্টার (ড্রাইভার) নেই। ইতিপূর্বেই লোকমোটিভ মাস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ট্রেন বন্ধ করে বাসমালিকদের সুবিধা দেব- এগুলো ব্যক্তিত্বহীন মানুষের পরিচয়।’
রেল নিয়ে গুজব ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘গুজব ছড়ানো আমাদের একটা স্বভাব। একশ্রেণির মানুষের কাজই শুধু গুজব সৃষ্টি করা। এ দেশের কোনো উন্নয়ন তাদের সহ্য হয় না। এখন কোনো প্রকার গুজবে কান দেওয়ার সুযোগ নেই। কথায় আছে, কোনো কাজ না থাকলে আমরা বসে বসে চিড়ে চাবাই এবং গুজব সৃষ্টি করি। এখন রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)