বেনজীরের দুর্নীতির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নেয়া পদক্ষেপগুলোতে পুলিশের ভাবমর্যাদা ক্ষুণœ হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাস দমন, কোভিডসহ দেশের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী জীবন বাজি রেখে কাজ করেছে। এখানে ব্যক্তি অপরাধ করলে তার দায় প্রতিষ্ঠান নেয় না। এটা ব্যক্তিগত বিষয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ অন্যায় করলে তার শাস্তি দেশের আইন অনুযায়ী হবে। বেনজীরের বিষয়ে তদন্ত চলছে। তিনি অন্যায় করেছেন, না কি নির্দোষ, তিনি কি কর ফাঁকি দিয়েছেন, না কি অন্যভাবে অর্থ সম্পদ গড়েছেন। তদন্ত শেষ হলেই সে অনুযায়ী বিচার করা হবে।
তদন্ত চলমান অবস্থায় বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন বলে গুঞ্জন চলছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সে এখনো দেশে আছে না কি বিদেশ চলে গেছে এটা আমি জানি না।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।