বাধ্যতামূলক অবসরে পুলিশে নীরব ক্ষোভ
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পুলিশ প্রশাসনের ভেতর তৈরি হচ্ছে চাপা অসন্তোষ। দৃশ্যমান না হলেও ভেতরে ভেতরে বাড়ছে উদ্বেগ, অনিশ্চয়তা আর হতাশা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত কিংবা নিজেদের ‘নিরপেক্ষ’ কর্মকর্তা হিসেবে ভাবতেন- তাদের মধ্যেই সবচেয়ে বেশি অস্বস্তি কাজ করছে।
গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ডিআইজি (উপ-মহাপরিদর্শক) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যদিও এদের অনেকেই দীর্ঘদিন ধরে পদোন্নতি পাননি।
পুলিশ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই প্রক্রিয়াটি আকস্মিক ছিল না। বরং বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর থেকেই একটি তালিকা তৈরির কাজ চলছিল। সেই তালিকায় নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে ‘বাছাই’ করা হয়। যাদের অনেকের ক্ষেত্রেই অভিযোগ, তাদের মূল্যায়ন হয়েছে ‘ট্যাগ’ দিয়ে, তথ্য-প্রমাণ দিয়ে নয়। এটা কোনো স্বাভাবিক প্রশাসনিক রদবদল না।
নাম প্রকাশে অনিচ্ছুক অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ‘যারা পেশাদারি দৃষ্টিভঙ্গি থেকে কাজ করেছেন, কোনো রাজনৈতিক পক্ষ নেননি- তারাও এখন নিরাপদ নন। কে কখন কোথায় ছিল, কোন সরকারের সময়ে কোন কাজ করেছে- এসব দিয়েই এখন বিচার করা হচ্ছে। যদিও সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পালন করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকে না।’
এখনও সক্রিয় অদৃশ্য সিন্ডিকেট:
সিভিল বা পুলিশ প্রশাসনে গ্রুপিং নতুন কিছু নয়। কিন্তু এখন এটি অনেক বেশি সংগঠিত রূপ নিয়েছে।
সূত্র মতে, এই প্রক্রিয়ায় ব্যক্তিগত সম্পর্ক, লবিং ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বড় ভূমিকা রাখছে। অনেক ক্ষেত্রেই কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্ত ছাড়াই কর্মকর্তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা হচ্ছে।
একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা বলেন, ‘ভালো কাজ করেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে কাজের আগ্রহ থাকে কীভাবে? সব সময় মনে হয়, আজ না হোক, কাল হয়তো তার নামও চলে আসবে।’
বিশেষজ্ঞ অভিমত
জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, ‘বাধ্যতামূলক অবসর একটি বৈধ প্রশাসনিক ব্যবস্থা হলেও এর প্রয়োগ যদি স্বচ্ছ ও নিরপেক্ষ না হয়, তাহলে তা ক্ষতিকর হয়ে ওঠে।’
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রশাসনে রাজনৈতিক প্রভাব নতুন নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু রদবদল হয়- এটাই বাস্তবতা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রভাব অনেক বেশি দৃশ্যমান। এই পরিস্থিতি থেকে উত্তরণে তারা কয়েকটি সুপারিশ করেছেন। বলছেন, বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা দরকার। নিরপেক্ষ ও স্বাধীন মূল্যায়ন কমিটি গঠন করতে হবে। অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে যাচাই করা দরকার। তাদের মতে, এসব পদক্ষেপ না নিলে প্রশাসনের ভেতরে আস্থাহীনতা আরও বাড়বে।
এ বিষয়ে গত সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নিয়োগ, বদলি, পদোন্নতি কিংবা শৃঙ্খলামূলক ব্যবস্থা- এসবই মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ এবং এটি একটি চলমান প্রক্রিয়া।’ মন্ত্রী জানান, ‘এসব সিদ্ধান্তের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই; বরং প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় প্রতিনিয়ত এ ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো অভিযোগ বা প্রমাণ রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়। যথাযথ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করেই তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে কারও প্রতি কোনো ধরনের অবিচার না হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












