পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে শঙ্কা প্রকাশ
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দেশটির হিন্দুত্ববাদী সরকারি দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসতে যাচ্ছে। তাতে বাংলাদেশের সঙ্গে তাদের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছে সে।
আসিফ বলেছে, আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলো তাদের সঙ্গে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করেছে। এখন আমরা বর্তমানে যারা আছে তাদের থেকে সে রকমটা ছিল না। আমরা তাদের আহ্বান জানাবো, আপনাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো।
সে বলেছে, আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশের দলগুলোই যথেষ্ট। আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি, যে উগ্রপন্থিরা সেখানে ক্ষমতায় আসছে, আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে? কিংবা পরিস্থিতি কিরকম হবে? এটা নিয়ে এখন আমাদের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যত রাখবো।
এসময় বিএনপিকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেছে, আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে আবারও স্থানীয় সরকারের যে অচল অবস্থা আছে, সেটা ভেঙে জনগণকে জনগণের যে সেবার যে কাজ সেটা অব্যাহত রাখার জন্য স্থানীয়ভাবে নির্বাচন আয়োজন করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)