ডিজেল সংকটে ১২৫ হারভেস্টার বন্ধ, কৃষক বিপাকে
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ডিজেল সংকটে শতাধিক ধানকাটার মেশিন ও পাঁচ শতাধিক ধান মাড়াই মেশিন বন্ধ রয়েছে। অর্ধেক মেশিন ধান কাটার জন্য মাঠে নামলেও দিনে দুই থেকে তিন ঘণ্টা চলছে। মাড়াই কলগুলোও বেশি সময় চালানো যাচ্ছে না। মেশিনের অভাবে কৃষকের বাধ্য হয়ে শ্রমিক দিয়ে ধান কাটাতে হচ্ছে। প্রায় দেড় মণ ধানের দামে একজন শ্রমিক মিলছে।
কৃষি বিভাগ বলছে, দ্রুত ডিজেল সংকট দূর না করলে কৃষকের বোরো ধান ক্ষতির মুখে পড়তে।
কৃষি বিভাগের তথ্যমতে, মাঠের প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে। ধান কাটা হয়েছে মাত্র ৭ শতাংশ। শ্রমিক ও ধানকাটার মেশিনের অভাবে কৃষক ফসল ঘরে তুলতে পারছে না।
শেরপুর জেলায় ১২৫টির বেশি ধানকাটার মেশিন ডিজেল সংকটে পড়ে আছে। পাঁচ শতাধিক মাড়াই মেশিনও বন্ধ রাখতে হচ্ছে। ঝড় ও শিলাবৃষ্টিও হচ্ছে। একটি ধানকাটার মেশিনে প্রতিদিন ১২০ থেকে ১৪০ লিটার তেলের চাহিদা বিপরীতে ১০ থেকে ১৫ লিটার পেয়ে কাজ করা যাচ্ছে না।
নালিতাবাড়ি ও ঝিনাইগাতী উপজেলা বন্যাপ্রবণ এলাকা হওয়ার কারণে ক্ষতির শঙ্কা তাদের সবচেয়ে বেশি। ইতোমধ্যে টানা কয়েক দিনের বৃষ্টিতে ধানের জমিতে পানি ঢ়ুকতে শুরু করেছে। কয়েকদিন বৃষ্টি হলে সেই ধান আর ঘরে তোলার উপায় থাকবে না। প্রায় প্রতি বছর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ক্ষতি হয়।
এদিকে হাওর অঞ্চলে আগাম বন্যার আশঙ্কায় অনেক শ্রমিক সেদিকে চলে যাওয়ার শ্রমিক সংকটের তাদের পারিশ্রমিকও বেড়ে গেছে। একজন শ্রমিককে ৭০০ থেকে ৯০০ টাকা পারিশ্রমিক দিতে হচ্ছে। যা প্রায় দেড় মণ ধানের দামের সমান।
লসমনপুর এলাকার ধানকাটার মেশিন মালিক রফিকুল ইসলাম জানান, তার চারটি ধানকাটা মেশিনের মধ্যে দুটি বন্ধ রয়েছে। একটি মেশিন দিয়ে হাওর এলাকায় ধান কাটছেন। অন্য একটি মেশিন দিয়ে মাঝে-মধ্যে ঝিনাইগাতী উপজেলায় ধান কাটছেন।
কৃষি বিভাগের প্রত্যয়ণ থাকার পরে পাম্প মালিকরা জ্বালানি তেল দেন না বলে জানান তিনি।
কুসুমহাটি এলাকার মেশিন মালিক রঞ্জু মিয়া বলেন, ভোরবেলা পাম্পে গিয়ে তেলের সিরিয়াল দিয়ে তেল পান ১০-১৫ লিটার। তার প্রতিদিন তেলের চাহিদা প্রায় দুইশত লিটার। ভরা মৌসুমে কৃষকের ধান কাটতে পারছেন না।
শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ডিজেল সরবরাহ করার জন্য লিখিতভাবে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেরা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ডিজেল চালিত কৃষি যন্ত্রপাতির তালিকা করে তাদের প্রত্যয়নপত্র পাম্প মালিকদের কাছে পাঠানো হয়েছে। যাতে করে তাদের চিহ্নিত করা যায় এবং অগ্রাধিকার ভিত্তিতে তেল পান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)