বাজেটে বাড়তে পারে মোবাইল ব্যবহারে খরচ
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কর-জিডিপি অনুপাত বাড়াতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে থাকছে রাজস্ব আয় বাড়ানোর ছক। রাজস্ব আয় বাড়ানোর সম্ভাব্য খাতে রয়েছে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারও। শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন করা হলে ইন্টারনেটভিত্তিক কাজকর্ম ও ফোনে যোগাযোগ রক্ষা করতে লোকের ব্যয় বাড়বে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, রাজস্ব আয় বাড়ানোর বিভিন্নমুখী উদ্যোগের মধ্যে স্থানীয় শিল্পের কর অবকাশ ও ভ্যাট অব্যাহতির সুবিধা সংকুচিত করার পরিকল্পনা হয়েছে। পাশাপাশি সিগারেট এবং মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে।
সূত্র জানায়, জুনে বাংলাদেশকে প্রদেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের কথা রয়েছে। এর শর্ত অনুযায়ী কর অব্যাহতি হ্রাস, জ্বালানি তেলের দাম সমন্বয়, ভর্তুকি ‘যৌক্তিক করার’ কৌশল এবং খেলাপি ঋণ কমাতে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করবে আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানটি।
২৮ জুন এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইএমএফ প্রতিনিধিদলের সদস্যরা।
এনবিআর সূত্র জানায়, মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানো হতে পারে। এ ছাড়া ২০২৫ সালের জুন নাগাদ যেসব স্থানীয় শিল্পের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হবে, সেগুলোকে নতুন করে সুবিধা দেওয়া হবে না। সরকারের আয় বাড়াতে ২০১৫-১৬ সালের বাজেটে প্রথমবার মোবাইল ফোনে কথা বলার ওপর সম্পূরক শুল্ক আরোপ করা হয়।
শুল্কের হার প্রথমে ৫ শতাংশ করা হলেও বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে পরে তা কমিয়ে ৩ শতাংশ করা হয়। এরপর তা কয়েক দফায় বাড়িয়ে ২০২০ সালে ১৫ শতাংশ করা হয়।
বর্তমানে মোবাইল ফোনে কথা বলায় ১৫ শতাংশ ভ্যাটের পাশাপাশি ১৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপিত আছে। অন্যদিকে ইন্টারনেট ব্যবহারের ওপর ৫ শতাংশ ভ্যাটের পাশাপাশি ১৫ শতাংশ সম্পূরক শুল্ক আছে। এর সঙ্গে ভোক্তাদের ১ শতাংশ সারচার্জ দিতে হয়।
আসন্ন বাজেটে আরো ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। তাহলে ভোক্তা পর্যায়ে মোবাইল সেবার দাম বাড়তে পারে।
বর্তমানে একজন ভোক্তা মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ৮৩ টাকার কথা বলতে পারেন। সরকারকে দিতে বাকি ১৭ টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসেবে কেটে নেয় মোবাইল অপারেটরগুলো। মোবাইল সেবায় ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তারা ১০০ টাকা রিচার্জ করে ৭৮ টাকার কথা বলতে পারবেন। একইভাবে ইন্টারনেট খরচও বাড়বে।
এ ছাড়া আগামী বাজেটে স্থানীয় ও আমদানি করা উভয় ধরনের মোবাইল ফোনের ওপর করের হার বাড়তে পারে। বর্তমানে স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন উৎপাদনে সব মিলিয়ে ২৬ শতাংশ ও আমদানি করা মোবাইল ফোনের ক্ষেত্রে ৫৭ শতাংশ শুল্ক দিতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের হাদি হত্যা নিয়ে মমতার বিস্ফোরক বক্তব্য
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রত্যাহার হতে পারে প্রিপেইড মিটারের মাসিক চার্জ
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুতের দাম বৃদ্ধিতে চাপে পড়বে শিল্প, বাড়বে মূল্যস্ফীতি
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রান্তিক মানুষকেও গুনতে হবে বাড়তি বিল
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায়ও কম বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে গরম
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের বিনিয়োগে সিলেটে ১ হাজার শয্যার হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃদ্ধা মায়ের লাশ উদ্ধার: মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চেয়ে রিট
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ওরা ১ কোটি দিতে চায়, ৩ কোটিতে ডিল করে’
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মোটরসাইকেল-অটোরিকশার অগ্রিম আয়কর বাতিল
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’-পাটওয়ারীর
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক ছাতার নিচে আসছে দেশের সব ইংলিশ-মিডিয়াম স্কুল -ববি হাজ্জাজ
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী কোন ছাড়া পাবে না -স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












