ঝড়ের কারণে রাজধানীর অনেক জায়গা বিদ্যুৎবিহীন
-চলছে মেরামতের কাজ
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হলেও এর ব্যাপক প্রভাব পড়েছে ঢাকায়। ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির কারণে কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকার বিদ্যুৎ বিতরণ কোম্পানি সূত্র বলছে, ঝড়ের প্রভাব কমে গেলে বিতরণ ব্যবস্থা আবার স্বাভাবিক হবে। দুটি বিতরণ কোম্পানি সূত্র বলছে, ঝড়ে কোনও কোনও এলাকায় গাছ পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এসব এলাকায় বৃষ্টি কমলে স্বাভাবিক করার কাজ শুরু হবে। কোনও কোনও জায়গায় ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। যেসব এলাকায় মেরামতের কাজ চলছে সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপকূলীয় এলাকায় প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। এদিকে মধ্যরাত থেকেই ঢাকায় ঝড়ের প্রভাব পড়তে শুরু করে। দিনভর বৃষ্টি, দুপুরের পর ঢাকার দিকে নিম্নচাপটি এগিয়ে এলে বেড়ে যায় ঝোড়ো হাওয়া। ইতোমধ্যে রাজধানীর বহু এলাকায় বিদ্যুৎ নেই। আবার কোথাও কোথাও বিদ্যুৎ যাচ্ছে আর আসছে।
জানা গেছে, ঢাকার দুই বিতরণ কোম্পানির মধ্যে ডিপিডিসির অধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ১ হাজার ৫৭ মেগাওয়াট। এখানে কোনও লোডশেডিং নেই আজ। লাইন মেরামতের জন্য বিদ্যুৎ বন্ধ। এদিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জানায়, তাদের এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ৭৯৫ মেগাওয়াট। চাহিদার সমান বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
জানতে চাইলে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) পরিচালক (অপারেশন) শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের অধীন কোনও এলাকায় লোডশেডিং হচ্ছে না। তবে কোনও কোনও এলাকায় ঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে মেরামতের কাজ চলছে। বৈরী আবহাওয়ার কারণে মেরামতে সময় লাগছে। ঝড় কমলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।’
একই কথা জানিয়েছেন ডেসকোর চিফ ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম ভুইয়া। তিনি বলেন, ‘লোডশেডিং হচ্ছে না। বহু এলাকায় ঝড়ে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। বহু এলাকায় ট্রান্সফরমার নষ্ট হয়েছে। আমাদের মোট ফিডারের সংখ্যা ৫৮৭টি। এর মধ্যে মেরামতের জন্য বন্ধ আছে প্রায় ২০-২৫টি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












