দুই সিটির ৪১ ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব বেশি
-বহুতল ভবনের ৪২ শতাংশে মিলছে লার্ভা
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) ২৯টি ওয়ার্ড এবং ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) ১২টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরে 'মৌসুমপূর্ব এডিস সার্ভে ২০২৪-এর ফলাফল অবহিতকরণ সভা' শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৯৯টি ওয়ার্ডের ৩ হাজার ১৫২টি বাড়িতে এই জরিপ পরিচালনা করে ৪৬৩টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে জরিপের ফলাফল তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক শেখ দাউদ আদনান।
তিনি বলেন, ৪৬৩টি বাড়ির মধ্যে বহুতল ভবনে ৪২.৩৩ শতাংশ, স্বতন্ত্র বাড়িতে ২১.৬ শতাংশ, নির্মাণাধীন বাড়িতে ২১.৬ শতাংশ, সেমিপাকা বাড়িতে ১২.৭৪ শতাংশ এবং খোলা জায়গায় ১.৭৩ শতাংশ লার্ভা পাওয়া যায়।
সর্বোচ্চ ব্রুটো ইনডেক্স (এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক) পাওয়া গেছে ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ডে ৭৩.৩৩ শতাংশ এবং ডিএসসিসির ৪ নম্বর ওয়ার্ডে এই হার ৪৬.৬৭ শতাংশ।
অপরদিকে, ডিএনসিসির ১২ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ব্রুটো ইনডেক্স পাওয়া গেছে ৪৩.৩৩ শতাংশ এবং ডিএনসিসির ১৩ ও ২০ নম্বর ওয়ার্ডে এই হার ৪০ শতাংশ।
মশার প্রজননক্ষেত্র হিসেবে প্লাস্টিকের ড্রামে ১৮ শতাংশ, মেঝেতে জমানো পানিতে ১৫ শতাংশ এবং বালতিতে জমানো পানিতে ১৪ শতাংশ চিহ্নিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডাইরেক্টর অধ্যাপক রোবেদ আমিন ডেঙ্গু রোগীদের আংশিক তথ্য সংগ্রহের বিষয়ে এক প্রশ্নের জবাবে জানান, তারা বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছেন যাতে একটি অনলাইন সিস্টেমের মাধ্যমে বহির্বিভাগের রোগীদের তথ্য সংগ্রহ করা যায়। তারা শিগগির এই সিস্টেমটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চালু করবেন।
যেহেতু এই ভাইরাস সারা বছরই সক্রিয় থাকে, সমীক্ষাটিও সারা বছরজুড়ে পরিচালনা করা উচিৎ বলে মত দেন অধ্যাপক শেখ দাউদ আদনান।
অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ জানান, এডিস মশা নিয়ন্ত্রণে নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এই মশা পরিষ্কার পানিতে জন্ম নেয়।
'সবাই যদি এ বিষয়ে সচেতন না হয়, তাহলে এ বছর পরিস্থিতি বেশ ভয়াবহ হয়ে উঠতে পারে', বলেন তিনি।
এজন্য রাজউক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ক্যান্টনমেন্ট বোর্ডসহ সরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করে এডিস মশা নিয়ন্ত্রণ করতে হবে বলেও মত দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












