বাইডেনকে বিপদে ফেলতে পারেন ক্ষুব্ধ আরব ভোটাররা
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সাদিস ১৩৯১ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট সাত ‘দোদুল্যমান রাজ্যে’ মুসলিম ভোট ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। গাজায় নির্বিচার হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়া সত্ত্বেও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রতি বাইডেনের নিঃশর্ত সমর্থন মুসলমানদের ক্ষুব্ধ করেছে।
গাজায় শিশুসহ বেসামরিক নাগরিকদের বোমা ফেলে হত্যা করলেও প্রেসিডেন্ট বাইডেন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে।
১৯৪৮ সালের কথা। ফিলিস্তিনের আরব অধ্যুষিত ভূখ- ভাগ করে সেখানে ইউরোপ থেকে আসা ইহুদিদের জন্য নতুন রাষ্ট্র দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রও তাদের সঙ্গে একমত। নবগঠিত জাতিসংঘে ব্রিটিশ একগুঁয়েমি ও মার্কিন কূটচালে ঐতিহাসিক ফিলিস্তিনকে কেটে দুভাগ করার প্রস্তাব পাস হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, সাড়ে ছয় লাখ ইহুদির জন্য ফিলিস্তিনের ৫৬ শতাংশ ভূমি ভাগ করে দেওয়া হবে। বাকি ৪৪ শতাংশ পাবে ১৫ লাখ ফিলিস্তিনি। আবার সেই ভূমির একটা বড় অংশ বসবাস ও কৃষিকাজের অনুপযোগী।
ফিলিস্তিনিরা তো নয়ই, কোনো আরব দেশও এমন প্রস্তাবে সম্মত নয়। কায়রো থেকে বাগদাদ-সর্বত্র ফিলিস্তিন ভাগের পরিকল্পনার প্রতিবাদ শুরু হয়েছে। বিদ্রোহের আশঙ্কা ট্রান্সজর্ডানে। কিন্তু প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান তার রাজনৈতিক স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্তে রাজি।
তার হিসাব, এই প্রস্তাব সমর্থন করলে যুক্তরাষ্ট্রের ইহুদিরা তাকে জোর সমর্থন জোগাবে। আবার ইহুদি লবির সঙ্গে ঘনিষ্ঠ ২৬ সিনেটর স্পষ্ট বলে দিয়েছে, ফিলিস্তিন দ্বিখ-িত করার পরিকল্পনায় সমর্থন না জানালে যুদ্ধোত্তর ইউরোপের পুনর্গঠনের উচ্চাকাক্সক্ষী পরিকল্পনায় অর্থ বরাদ্দে তারা বাধা দেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)