ছারপোকার উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ কোরিয়া
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাদিস ১৩৯১ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
দক্ষিণ কোরিয়ায় ছারপোকার উপদ্রবে অতিষ্ঠ জনগণ। হঠাৎ করে রক্তচোষা এই ছোট্ট পোকার প্রাদুর্ভাবে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জনমনে ভয়-উদ্বেগ দূর করতে ছারপোকা নিধনে মাঠে নেমেছে সরকার। বিবিসি জানায়, ৫ নভেম্বরে রাজধানী সিউল, বুসান ও ইনচিওনের বিভিন্ন শহরের অন্তত ১৭ টি স্থানে ছারপোকার উপদ্রবের খবর পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যমে।
ছারপোকা দমনে সিউল ৫০ কোটি ওন (কোরীয় মুদ্রা) বাজেট বরাদ্দ করেছে এবং একটি টীমও গঠন করেছে। দক্ষিণ কোরিয়ার আগে ফ্রান্স এবং যুক্তরাজ্যেও ছারপোকার উপদ্রব মানুষের উদ্বেগের কারণ হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় সেপ্টেম্বরের প্রথম দিকে দক্ষিণ-পশ্চিমের ডেগু শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ছারপোকার উপদ্রবের খবর জানানো হয়েছিল। পরে পর্যটন আবাসন এবং গণ সাউনা বা স্টিম রুমগুলোতেও ছারপোকা ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ কোরিয়ার অনেক নাগরিকই ছারপোকার ভয়ে হল ও গণপরিবহন এড়িয়ে চলছে। দেশটির ইডেইলি নিউজ জানায়, সিউলের বাসিন্দারা আপাতত আসনবিশিষ্ট সাবওয়ে ট্রেনে যাতায়াত করছে না। এমনকি ছারপোকার ভয়ে কোরিয়াবাসী নিজেদের বাড়িতে কীটনাশক ছিটাচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় এবারের আগে ১৯৬০ এর দশকে ছারপোকার প্রাদুর্ভাব হয়েছিল। তখন ছারপোকা নিধনে দেশব্যাপী অভিযান চালানোর পর এ পোকা নির্মূল হয়ে গেছে বলে মনে করা হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছারপোকার কামড় পরীক্ষা করতে এবং প্রতিকারে কী করণীয় সে পরামর্শ নিতে সিউলের বাসিন্দারা গণস্বাস্থ্যকেন্দ্রে ছুটছে।
সিউলের মেট্রোপলিটন সরকার স্যানিটারি ব্যবস্থা যাচাই করতে হোটেল ও গণ গোসলখানাগুলোতে প্রায় ৩ হাজার ২০০ গণপরিষেবা স্থান পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। ছারপোকা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ব্যবস্থা নিতে সরকার বেসরকারি বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করবে।
স্থানীয় গণমাধ্যম জানায়, সাবওয়েগুলোতে নিয়মিত হট-স্টিম ফ্যাব্রিক আসন ব্যবহার এবং সাধারণ কাপড়ের আসনের পরিবর্তে অন্যান্য উপকরণ দিয়ে ফ্যাব্রিক সিটিং এর পরিকল্পনা করছে সিউল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)