মোদি সরকারকে কঠোর হুঁশিয়ারি:
বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেবো -পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
, ০৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
২০২৬ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে।
এর মধ্যেই গত সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে হুশিঁয়ারি উচ্চারণ করেছে মুখ্যমন্ত্রী মমতা।
বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে মমতা বলেছে, বাংলা জিতে দিল্লি কাড়বো, ওরা (বিজেপি) মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে। তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছে।
এসআইআর দীর্ঘ প্রক্রিয়া হলেও তা স্বল্প সময়ে করা হচ্ছে বলে অভিযোগ করে মমতা। পুরো এসআইআর প্রক্রিয়াকে ‘ব্লান্ডার’ আখ্যা দিয়ে সে বলেছে, ‘টোটালটাই আনপ্ল্যানড, বিজেপির কথায় বিজেপির কমিশন।
বিজেপি তুমি আমাদের সঙ্গে কোনও কিছু খেলেই কিছু করতে পারবে না। তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছো। বিজেপির দাবি আরও নাকি দেড় থেকে দুই কোটি নাম বাদ দিতে হবে।
মমতা বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, বাংলায় আপনারা লড়াই করুন, বাংলায় লড়াই করলে ওর দিল্লি কেড়ে নেবো। চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলবো।’
এদিকে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করলেও ভোটবাক্সে এর কোনো প্রভাব পড়বে না বলে সদর্পে ঘোষণা করে মমতা। তার অভিযোগ নির্বাচন কমিশন প্রতিদিন নির্দেশ পরিবর্তন করছে। এ পর্যন্ত অন্তত ২২ থেকে ২৪ বার নির্দেশ বদলেছে। এর ফলে বৈধ ভোটারদের হয়রানির মুখে পড়তে হচ্ছে।
মুখ্যমন্ত্রী এদিন বাড়ি বাড়ি ঘুরে তালিকাতে বাদ গেছে এমন ভোটার বাস্তবে আছে কিনা তাদের খোঁজ নেয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেয়। সে বলে, যদি এমন ভোটার খুঁজে পাওয়া যায় তাহলে তারা যেন সঠিক চ্যানেলে অভিযোগ করতে পারে, সে ব্যবস্থা করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের বদলে মাথা নেয়া হবে, সব ক্ষতিপূরণ না নেয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে -আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে প্রথম আঘাত: ইরানের আকাশে স্টেলথ জেট লক্ষ্যবস্তু
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইহুদীবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলোও ইরানি হামলার খোরাক - ইসরায়েলি সেনাদের গুপ্ত ও নয়া অবস্থান এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত ‘শক্তিশালী’ সামরিক যানও এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে যোদ্ধাদের আক্রমণে।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের পাল্টা হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে সমর্থন দিন, পবিত্র কুরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই -লিবিয়ার গ্র্যান্ড মুফতি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












