গোলান মালভূমিকে বাদ দিয়ে সিরিয়ার মানচিত্র প্রকাশ: পর্দার আড়ালে কি ঘটছে?
আল ইহসান ডেস্ক:
আবু মোহাম্মদ আল-জোলানির নেতৃত্বাধীন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো দেশটির একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে দখলকৃত ‘গোলান মালভূমি’ দেখানো হয়নি।
ফরাসি দৈনিক ফিগারো একটি প্রতিবেদনে শিরোনাম করে লিখেছে, ‘প্রথমবারের মতো সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির একটি মানচিত্র প্রকাশ করেছে যাতে দখলকৃত গোলান নেই’। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপটি ঘটেছে ঠিক সেই সময়ে যখন দামেস্ক ‘সিজার’ নামক আইনের অধীনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সন্তোষ প্রকাশ করেছে।
ফিগারো’র বরাত দিয়ে পার্সটুডে লিখেছে, ফিগারো এই মামলার ঐতিহাসিক পটভূমি স্মরণ করে জোর দিয়ে বলেছে যে, দামেস্ক কখনই ১৯৬৭ সালের জুন যুদ্ধের সময় সন্ত্রাসী ইসরায়েল কর্তৃক গোলান মালভূমি দখল এবং ১৯৮১ সালে একতরফাভাবে সেটি সংযুক্ত করার বিষয়টি স্বীকৃতি দেয়নি। জাতিসংঘও তাদের ৪৯৭ নম্বর প্রস্তাবের মাধ্যমে এই সংযুক্তিকে অবৈধ ঘোষণা করেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, আল-জোলানির সরকার আনুষ্ঠানিকভাবে নীতি বা অবস্থানের কোনো পরিবর্তনের ঘোষণা না দিলেও, এই পরোক্ষ পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলি শাসকগোষ্ঠীর দাবি বিবেচনায় নিয়েছে। ফিগারোর মতে, এটি নতুন সিরীয় শাসকদের পক্ষ থেকে সন্ত্রাসী ইসরায়েলের প্রতি দামেস্কের সুরে সম্ভাব্য পরিবর্তনের একটি সূক্ষ¥ ইঙ্গিত।
ফিগারো এই ঘটনাকে আরও বিস্তৃত রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করেছে। তাদের বিশ্লেষণে বলা হয়, বর্তমান সিরীয় সরকার যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গোলান মালভূমির ওপর ইসরায়েলি শাসকগোষ্ঠীর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে সে কয়েক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের সতর্ক কূটনৈতিক ঐকমত্য ভেঙে দেয়।
গোলান অঞ্চলকে বিবেচনায় না নিয়ে সিরিয়ার সরকারি মানচিত্র প্রকাশের ঘটনায় সিরীয় বিভিন্ন মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
‘সিরিয়ান ডেমোক্রেটিক কোয়ালিশন’ কঠোর ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে নিন্দা জানিয়ে এটিকে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির মতে, এটি সিরিয়ার একটি মৌলিক জাতীয় নীতির লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক প্রস্তাবগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
এই জোট জোর দিয়ে বলেছে, ভূমি, জনগণ ও পরিচয়ের দিক থেকে গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। রাজনৈতিক, প্রশাসনিক কিংবা গণমাধ্যম-কোনো ক্ষেত্রেই কোনো পক্ষের অধিকার নেই ইসরায়েলি দখলদারিত্বকে উপেক্ষা করা বা এটিকে বাস্তবতা কিংবা গৌণ বিষয় হিসেবে তুলে ধরার।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটিকে কেবল একটি কারিগরি ভুল হিসেবে দেখা যায় না; বরং এটি জাতীয় প্রতীকের সঙ্গে আচরণের ক্ষেত্রে এক নজিরবিহীন ও বিপজ্জনক পদক্ষেপ, যা দেশের ইতিহাসের অত্যন্ত সংবেদনশীল এক পর্যায়ে সার্বভৌমত্ব সংক্রান্ত দৃষ্টিভঙ্গি নিয়ে যৌক্তিক উদ্বেগ সৃষ্টি করেছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।