ইতিহাস
বাংলার সীমান্ত রক্ষায় শহীদ মেজর তোফায়েল মোহাম্মদের আত্মত্যাগ
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ রবি’, ১৩৯৩ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
৭ আগস্ট ১৯৫৮, লক্ষ্মীপুর সীমান্ত। ভারী অস্ত্র-সস্ত্রে সজ্জিত ভারতীয় বাহিনীর বড় একটি দল গোপনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ভেতরে প্রবেশ করে লক্ষীপুর সংলগ্ন একটি এলাকা দখল করে।
মেজর তোফায়েল, যিনি কিনা তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের কোম্পানি কমান্ডার, তৎক্ষণাৎ ৩টি দল নিয়ে রাতের অন্ধকারে শত্রু ঘেরাও করে আক্রমণ চালান।
উনার উদ্দেশ্য ছিলো ২টি- প্রথমত: ভারতীয় বাহিনীর আগ্রাসন রুখে দেয়া ও দ্বিতীয়ত: হারানো সীমান্ত পুনরুদ্ধার করা।
কিন্তু শত্রু বাহিনী ততক্ষণে দখল করা এলাকায় বাঙ্কার তৈরি করে ভিতরে মেশিন গান বসিয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। যা জানা ছিলো না আক্রমণকারী মেজর তোফায়েলের বাহিনীর। সুতরাং ভূমি পুনরুদ্ধারের এই তড়িৎ অপারেশন চালু করতেই ব্যাপক প্রতিবন্ধকতার শিকার হতে হয় উনাকে। ভারতীয় মেশিনগানগুলো বাঙ্কারের ভিতর থেকে গুলি ছুড়তে থাকলে সামনে এগিয়ে যাওয়া মেজর তোফায়েলদের জন্য মুশকিল হয়ে পড়ে।
এদিকে বাঙ্কার বিধংসী কোন ভারী অস্ত্র ইস্ট পাকিস্তান রাইফেলসের কাছে মজুদ ছিলো না। কিন্তু এতো প্রতিকূলতা সত্ত্বেও হালকা অস্ত্রে সজ্জিত ইস্ট পাকিস্তান রাইফেলসের দলগুলোকে নিয়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে মেজর তোফায়েল পৌঁছে যান শত্রু পক্ষের বাঙ্কারের স্রেফ ১৫ গজ দূরে! বাঙ্কারের কাছাকাছি পৌঁছাতেই শত্রুর ছোড়া তিনটি গুলি মেজর তোফায়েল এর পেটে লাগে। তবুও তিনি থামেননি। শত্রুর বাঙ্কারে ফিট করা প্রথম মেশিনগানটি তিনি গ্রেনেড ছুড়ে ধ্বংস করেন, দ্বিতীয় মেশিনগানও নিস্তেজ করেন। এক পর্যায়ে তিনি হ্যান্ড টু হ্যান্ড যুদ্ধে অবতীর্ণ হন ও নিজের হেলমেট দিয়ে শত্রুকে আঘাত করে ঘায়েল করেন ও নিজের সৈনিকদের জীবন রক্ষা করেন।
যুদ্ধের শেষ পর্যায়ে রক্তক্ষরণের ফলে তিনি ততক্ষণে নিস্তেজ হয়ে গেলেন। তারপরও নিজের সর্বশক্তি দিয়ে সেনাদের নেতৃত্ব দেয়া চালিয়ে যান যতক্ষণ না পর্যন্ত শত্রুকে পিছু হটতে বাধ্য করেন। যুদ্ধ শেষে বন্দী হয় শত্রুর তিনজন, নিহত হয় চারজন। হাসপাতালে নেওয়ার আগে উনার শেষ কথা ছিলো
I have completed my duty the enemy is on the
run.
.
আর এভাবেই শহীদ হয়ে যান মেজর তোফায়েল মোহাম্মদ। এই বীরত্বের জন্য তিনি পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান নিশান-এ-হায়দার পান। উনার কবর এবং স্মৃতিসৌধ এখনো আছে বি-বাড়িয়া পুরনো আদালতের সম্মুখে দীঘির পাড়ে। স্বাধীন বাংলাদেশের মূলধারার ইতিহাসে এই সীমান্ত রক্ষার লড়াই, ভারতীয় আগ্রাসন মোকাবিলা, আর ইস্ট পাকিস্তান রাইফেলস এর ত্যাগ প্রায় সম্পূর্ণই অনুপস্থিত। স্বাধীনতার পর থেকে ১৯৭২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সর্বমোট ৫৪০০ জনেরও বেশী বাংলাদেশী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন।
এর মধ্যে বিগত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলেই ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিহত হন ১৮০০ জন। আর বিএনপির সর্বশেষ শাসন আমলে ২০০১-২০০৬ নিহত হন ৪০০ জন বাংলাদেশী। মোট কথা বাংলাদেশে কোনও সরকারই ভারতের আগ্রাসন মোকাবেলা করতে পারে নাই একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া।
এত হত্যাকা-ের পরও আজকের বাংলাদেশ সামরিক বা কূটনৈতিকভাবে কোনও দৃঢ় জবাব দিতে পারছে না। অথচ মেজর তোফায়েলদের সময়, সেনাবাহিনী ও ইস্ট পাকিস্তান রাইফেলস আগ্রাসনের জবাব সঙ্গে সঙ্গে দিতো এবং সীমান্ত রক্ষা করতো দৃশ্যমানভাবে। ইতিহাস বলে, সীমান্ত প্রতিরক্ষা করার ক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ।
-মুহম্মদ মুশফিকুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












