বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সিং প্রক্রিয়া নিয়ে বিশ্বব্যাংকের ‘উদ্বেগ’
, ০৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্দিষ্টভাবে কতটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়া হবে, তা এখনো জানানো হয়নি। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, আবেদনগুলোর গুণগত মানের ওপর ভিত্তি করে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে। তিনি বলেন, লাইসেন্স খুব বেশি দেওয়া হবে না। আমরা ধাপে ধাপে এগোব।
গভর্নর জানান, আগামী আগস্ট মাসে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স আবেদন গ্রহণ শুরু করবে বাংলাদেশ ব্যাংক। যেসব প্রতিষ্ঠান এর আগেও আবেদন করেছিল, তারা পুনরায় আবেদন করতে পারবে। তিনি বলেন, আমরা দ্রুত আবেদনগুলো যাচাই করে বাছাই প্রক্রিয়ায় যাব।
বিশ্বব্যাংক গ্রুপ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও রাজনৈতিক পক্ষপাতের সম্ভাবনা চিহ্নিত করেছে। ২০২৩ সালে ‘নগদ’ এবং ‘করি ডিজিটাল’ -এর লাইসেন্স পাওয়ার বিষয়টিকে কেন্দ্র করেই এই উদ্বেগ উঠে আসে।
এক প্রতিবেদনে বলা হয়, দেশের বেসরকারি খাতের অগ্রগতির পথে বড় বাধা হলো দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ ও নীতিনির্ধারণে অস্পষ্টতা।
প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তি ও লাইসেন্স প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে উদ্ভাবন ও উদ্যোক্তাবান্ধব পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এটি তৈরি করেছে বিশ্বব্যাংকের দুটি প্রতিষ্ঠান – ওঋঈ এবং গওএঅ, এবং তা প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এপ্রিলের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিয়ন্ত্রক সংস্থা অনেক সময় অনির্ধারিতভাবে কিছু আবেদনকারীকে ভবিষ্যতে অতিরিক্ত লাইসেন্সের প্রতিশ্রুতি দিয়েছে, আবার অন্যদের ‘ডিজিটাল ব্যাংকিং উইন্ডো’ বলে অস্পষ্ট ধারণা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)