বাংলাদেশ কার্যত গ্যাসের উপর ভাসছে তাই আমদানির চিন্তা বাদ দিয়ে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের যথাযথ উদ্যোগ নিতে হবে ইনশাআল্লাহ
তথ্য মতে দেশের ‘চাহিদা পূরণে প্রতিদিন অতিরিক্ত এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। দেশীয় ক্ষেত্র থেকে গ্যাস পেলে প্রতি ইউনিটে ৪ টাকা খরচ হয়। একই পরিমাণ গ্যাস আমদানি করতে ৬০ টাকা লাগে।
মহল বিশেষ অভ্যন্তরীণভাবে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চেয়ে বিদেশ থেকে উচ্চ মূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রতি বেশি আগ্রহী। গত সরকারের কোনো কোনো মহল থেকে এলএনজি আমদানির প্রতি বিশেষ আগ্রহ প্রদর্শন করা হয়। কয়েকটি গোষ্ঠীকে সুবিধা দেবার মানসে এলএনজি আমদানি উৎসাহিত করা হয়। এলএনজি আমদানির নামে বিপুল পরিমাণ অর্থ কমিশন হিসেবে লোপাট করা হয়।
এ পর্যন্ত বাংলাদেশে মোট ২৯টি গ্যাস ফিল্ড আবিস্কৃত হয়েছে। এসব গ্যাস ফিল্ডের মধ্যে ২০টি গ্যাস ফিল্ড থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা হচ্ছে। অবশিষ্ট ৯টি গ্যাস ফিল্ড থেকে এখনো বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু হয়নি। বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনকারি এবং উত্তোলনযোগ্য গ্যাস ফিল্ডগুলো থেকে যে গ্যাস পাওয়া যাবে তা দিয়ে বাংলাদেশের আগামী ১০ থেকে ১২ বছরের বর্ধিত গ্যাস চাহিদা পূরণ করা সম্ভব হতে পারে। অর্থাৎ আগামী ১০/১২ বছরের মধ্যে যদি নতুন নতুন গ্যাস ফিল্ড আবিস্কৃত এবং গ্যাস উত্তোলন শুরু না করা যায় তাহলে বাংলাদেশ সম্পূর্ণরূপে গ্যাস শূন্য হয়ে যেতে পারে। সেই অবস্থায় বাংলাদেশকে কেমন জালানি সঙ্কটে পতিত হতে হবে তা সহজেই অনুমেয়। যারা মনে করেন, বাংলাদেশ গ্যাস সম্পদে অত্যন্ত সমুদ্ধ তারা নিশ্চিতভাবেই ভুল করছেন। তারা হয়তো জানেন না, বর্তমানে বাংলাদেশে প্রতি দিন গড়ে যে পরিমাণ গ্যাস উত্তোলিত হয় তা দ্বারা দেশে অভ্যন্তরীণ চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হয় না।
গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে আমরা কতই না উদাসীন। একটি ম্যাচের কাঠি বাঁচানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা চুলা জ¦ালিয়ে রাখা হয়। গ্যাসের আগুনে কাপড় শুকানো হয়। কথায় বলে, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। গ্যাস ব্যবহারের ক্ষেত্রে এই কথা সমভাবে প্রযোজ্য। গ্যাস বিল যেহেতু নির্ধারিত হারে আদায় করা হয় তাই গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আমরা ততটা সচেতন নই। গ্যাসের মিটার প্রদানের কার্যক্রম চলমান আছে। কিন্তু এখনো সব ক্ষেত্রে গ্যাসের প্রিপেইড মিটার প্রদান করা সম্ভব হয়নি। প্রিপেইড মিটার ব্যবহার বাধ্যতামূলক করা গেলে গ্যাসের অপচয় অনেকটাই হ্রাস পাবে।
গ্যাস, জ্বালানি এবং বিদ্যুৎ এই তিনটি হচ্ছে প্রচালিত জালানির প্রধান উৎস বা সূত্র। বাংলাদেশ জালানি তেল বিপুল পরিমানে পাবার সম্ভাবনা নেই বললেই চলে। বিদ্যুতের যোগানও অপরিমিত। একমাত্র গ্যাস সম্পদে বাংলাদেশ সমৃদ্ধ। তবে আবিস্কৃত গ্যাসের পরিমাণ এতটা বিপুল নয় যে তা দ্বারা অনন্তকাল চাহিদা পূরণ করা যাবে। বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে উন্নয়নের পথে রয়েছে। আগামীতে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম বহাল রাখতে হলে জালানির সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক উৎস থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদিত হয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম। রেন্টাল বিদ্যুৎ প্লান্ট থেকে যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে তার মূল্য অনেক বেশি। রেন্টাল পাওয়ার প্লান্টগুলোর অনেকগুলোই বর্তমানে বেকার বসে আছে। এদের বেকার বসিয়ে রাখলেও তাদের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। গত সরকারের ঘনিষ্টজনরাই এসব পাওয়ার প্লান্টের মালিক। তারা নানাভাবে রাষ্ট্রীয় অর্থ লুটে নিচ্ছে। অভ্যন্তরীণভাবে উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ ও জালানি তেলের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাই এই দু’টি জালানি উপকরণ আমাদের আমদানির মাধ্যমেই মেটাতে হবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমদানি না করেও চাহিদা পূরণের সম্ভাবনা আছে।
বাংলাদেশে বর্তমানে যে ২০টি গ্যাসল্ফল্ড থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা হচ্ছে তা থেকে স্বাভাবিক অবস্থায় প্রতিদিন গড়ে ৩০০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে। দেশে প্রতিদিন গ্যাসের গড় চাহিদা হচ্ছে ৪১০ কোটি ঘনফুট। ফলে চাহিদা ও যোগানের মধ্যে গ্যাপ থাকছে ১১০ কোটি ঘনফুট। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানির মাধ্যমে চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে বর্তমানে যে গ্যাস উত্তোলিত হচ্ছে তার ৭০ শতাংশই আসে বিবিয়ানা গ্যাস ফিল্ড, হবিগঞ্জ গ্যাস ফিল্ড, তিতাস গ্যাস ফিল্ড এবং জালালাবাদ গ্যাস ফিল্ড থেকে। হরিপুর গ্যাস ফিল্ড থেকে ৬০০ ব্যারেল জালানি তেল পাবার সম্ভাবনা রয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির মাধ্যমে চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে ঠিকই কিন্তু তাতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাই আমাদের এমুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে জালানি চাহিদা মেটানোর ব্যবস্থা করা।
আগেই বলা হয়েছে বাংলাদেশে জালানি তেল এবং বিদ্যুতের চাহিদা অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। এক্ষেত্রে আমাদের হাতে বিকল্প রয়েছে গ্যাস। ভৌগলিক অবস্থান এবং ভুপ্রাকৃতিক গঠনের কারণে বাংলাদেশ গ্যাস সম্পদে সমৃদ্ধ। এখানে প্রচুর পরিমাণে গ্যাস পাবার সম্ভাবনা আছে। কিন্তু সেই সম্ভাবনা কতটা এবং কি পরিমাণ তা আমরা নিশ্চিতভাবে জানি না। অনেক দিন যাবৎ গ্যাস অনুসন্ধানের জন্য তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। একটি বিদেশী কোম্পানি বেশ ক’বছর আগে বাংলাদেশে কি পরিমাণ গ্যাস সম্পদ আছে তা অনুসন্ধানের জন্য উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেই উদ্যোগ শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।
রাজনৈতিক সরকার আমলে নানা জটিলতার কারণে গ্যাস সম্পদ সম্পর্কিত তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল বলে অনেকেই অভিযোগ করে থাকেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন আছে। এই সুবর্ণ সময় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম শুরুর। বিদেশী কোম্পানির সঙ্গে প্রোডাকশন শেয়ারিং চুক্তির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরভাগ এবং সমুদ্র সীমানায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নেয়া যেতে পারে।
বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এমনভাবে চুক্তি স্বাক্ষর করতে হবে যাতে বাংলাদেশ উত্তোলিত তেল-গ্যাসের একটি বড় অংশ পেতে পারে। বিদেশী কোম্পানি তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সমুদয় ব্যয়ভার বহন করবে। উত্তোলিত তেল-গ্যাসের একটি বড় অংশই বাংলাদেশ পাবে। বিদেশী কোম্পানি তাদের অংশের গ্যাস বা তেল তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের কাছে বিক্রি করবে। বাংলাদেশের চাহিদাতিরিক্ত তেল বা গ্যাস বিদেশী কোম্পানি রপ্তানি করতে পারবে। এভাবে চুক্তি স্বাক্ষর করা হলে তা বাংলাদেশের স্বার্থের অনুকূল হতে পারে। বর্তমানে প্রচলিত উৎস থেকে যে গ্যাস উত্তোলন করা হচ্ছে তা দিয়ে বেশি দিন চাহিদা পূরণ করা যাবে না। তাই এ ক্ষেত্রে আমাদের বিকল্প উৎস অনুসন্ধান করতে হবে।
বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে পারিবারিক চাহিদা পূরণের মতো গ্যাস উৎপাদন করা সম্ভব। তবে বায়োগ্যাস বাণিজ্যিকভাবে ব্যবহারের সম্ভবনা খুব একটা উজ্জ্বল নয়। একই সঙ্গে সোলার এনার্জি উৎপাদনের প্রতি জোর দেয়া যেতে পারে। সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে পারিবারিক চাহিদা মেটানোর মতো বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। তবে বাংলাদেশ যেহেতু একটি ঘনবসতিপূর্ণ দেশ তাই এখানে সোলার প্যানেল স্থাপনের সম্ভাবনা খুব একটা বেশি নয়।
এটা নিশ্চিত যে, যদি দ্রুত গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের ব্যবস্থা করা না যায় তাহলে আগামীতে আমরা ভয়াবহ জালানি সঙ্কটে পড়তে যাচ্ছি। স্থলভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে সমুদ্র সীমায় গ্যাস ও জালানি তেল অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমুদ্র সীমা চিহ্নিত হবার ফলে এখন সমুদ্র সীমায় তেল-গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বিদ্যমান নেই। আশার কথা ভারত এবং মিয়ানমার তাদের চিহ্নিত সমুদ্র সীমায় ইতিমধ্যেই তেল-গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে দেশ দু’টি ইতিবাচক সাফল্য অর্জন করেছে।
ভারতের নির্ধারিত সমুদ্র সীমা এবং মিয়ানমারের নির্ধারিত সমুদ্র সীমার মাঝখানে বাংলাদেশের সমুদ্র সীমার অবস্থান। মিয়ানমার তার সমুদ্র সীমায় গ্যাস পেয়েছে এবং তারা উত্তোলন শুরু করেছে। আমাদের দু’পাশে যদি তেল-গ্যাস পাওয়া যায় তাহলে আমাদের নির্ধারিত সমুদ্র সীমায় তেল-গ্যাস না পাবার কোনো কারণ থাকতে পারে না। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমাদের কার্যক্রম শুরু করতে হবে।
কিন্তু বাংলাদেশ সুমদ্র সীমায় তেল-গ্যাস অনুসন্ধান কখন শুরু করবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ এখানে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। একটি মহল চাচ্ছে অভ্যন্তরীণভাবে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনের পরিবর্তে বিদেশ থেকে এলএনজি আমদানি করতে। কারণ এতে কমিশন লাভের সুযোগ থাকে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন আছেন। এখনই উপযুক্ত সময় অভ্যন্তরীণ সূত্র থেকে গ্যাস ও জালানি তেল অনুসন্ধান ও উত্তোলনের কার্যক্রম শুরু করার। রাজনৈতিক সরকার আমলে ভালো অনেক সিদ্ধান্তও আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন দীর্ঘ মেয়াদি একটি প্রক্রিয়া। কাজেই এখনই কাজ শুরু করা প্রয়োজন। বাংলাদেশের তিন পার্বত্য জেলার বিপুল পরিমাণ গ্যাস এবং কোনো কোনো ক্ষেত্রে জালানি তেল পাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগানোর কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
আরও পড়ুন
সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব)
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্…
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়…
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক…
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা …
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে…
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা…
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ
ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা…
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ…
কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা।
রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।