বাংলাদেশে এআই ডেভেলপার তৈরি করতে আগ্রহী মাইক্রোসফট
বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিশেষজ্ঞ ও ডেভেলপার তৈরি, স্টার্টআপদের মধে্য ইন্টারন্যাশনাল বিজনেস সক্ষমতা তৈরি এবং সাইবার নিরপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎকালে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুক এ আগ্রহের কথা জানান।
সাক্ষাতকালে তারা স্টার্ট আপ অন মাক্রোসফট ফাউন্ডার প্রোগ্রাম, সাইবার নিরাপত্তা, পরিপূর্ণ ডাটা এবং এআই’র জন্য একক প্ল্যাটফর্ম তৈরিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পৃথিবী আরেকটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবর্তনের এই অভিযাত্রায় রয়েছে অনেক চ্যালেঞ্জ।’
স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে প্রযুক্তির এ চ্যালেঞ্জ মোকাবিলা আমাদের করতেই হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের ব্যাংকিং, টেলিকম, আইসিটিসহ সব খাতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং প্রযুক্তির নতুন টুল তৈরিতে মাইক্রোসফট অবদান রাখতে পারে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।