বাংলাদেশের সঙ্গে অনেক দেশ ব্যবসা করতে চায় -ইইউ রাষ্ট্রদূত
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান হোয়াইটলি বলেছে, অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চায়।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিসিএবি) ফ্ল্যাগশিপ ইভেন্ট ডিসিএবি টকে এ কথা বলে।
সে জানায়, বাংলাদেশ পছন্দ করার অবস্থানে রয়েছে। কারণ অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চায়। এটা সহজ ও সরল বিষয়। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশে আরও ব্যবসা করতে চায়। কারণ দেশটির জিডিপি অনুপাতে ঋণের পরিমাণ তুলনামূলকভাবে ভালো।
হোয়াইটলি বলে, বাণিজ্য হচ্ছে বাংলাদেশ-ইইউ সম্পর্কের মূল ভিত্তি এবং সেই ভিত্তি ক্রমবর্ধমান।
সে বলেছে, আমি বাংলাদেশের মনস্তাত্ত্বিক পদ্ধতিতে খুব খুশি। তারা এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেয়। তারা এটিকে খুব প্রাথমিক পর্যায়ে দেখে। তাই এটা খুব চিত্তাকর্ষক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।