বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার ব্যবসায়ীদের করুণ দশা
, ২২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত নিউমার্কেটের চত্বরে ব্যবসায়ীদের করুণ দশা। কলকাতার অনেক হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানই বাংলাদেশি পর্যটকের অভাবে প্রায় বন্ধ হওয়ার পথে। মূলত রাজনৈতিক অস্থিরতা এবং ভিসা জটিলতার কারণেই এ করুণ পরিস্থিতি তৈরি হয়েছে।
নিউমার্কেট চত্বরের কিড স্ট্রিট থেকে শুরু করে রয়েড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন দেন, টটি লেন, মারকুইস স্ট্রিটের ছোট-বড় প্রায় সব ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। নিউমার্কেট চত্বরের ব্যবসা প্রায় ৭০ শতাংশ কমে গেছে এবং অনেকে পুরো ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কায় আছে।
নিউমার্কেট চত্বরের খাবার হোটেল রয়েছে প্রায় ৩০টির মতো। এর মধ্যে বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় ‘খালেক রেস্টুরেন্ট’। আগে সেখানে এক বাটি গরুর কালা ভুনা খেতে গেলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। সেই খালেক রেস্টুরেন্টই এখন বাংলাদেশি পর্যটকের অভাবে লোকসানে ভুগছে।
শুধু কি খালেক রেস্টুরেন্ট? প্রায় প্রতিটি খাবারের হোটেলেই একই অবস্থা। একসময় সন্ধ্যা নামলে নিউমার্কেটের খালেক এবং দাওয়াতে তিল ধারণের জায়গা থাকতো না। কিন্তু গত কয়েক মাস ধরে চিত্রটা অন্যরকম। দিন যত এগোচ্ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। ব্যবসায়ীদের করুণ দশাও থামছে না।
খালেক রেস্টুরেন্টের কর্মচারী আবু আলী জানিয়েছে, শুধু মেডিকেল ভিসায় আসা বাংলাদেশি পর্যটকদের দিয়েও ব্যবসা প্রতিষ্ঠান চলানো যাচ্ছে না। এই পরিস্থিতির কারণে কলকাতায় পর্যটন ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আন্দোলনের চাপে পদত্যাগ করলো ভারতের শিক্ষামন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের মানবাধিকারের ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভন্ডামি -বাকায়ি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সউদী আরবের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির রক্তের প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ সন্ত্রাসীর নাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধ্বংসস্তূপ থেকে পবিত্র কুরআন শরীফ উদ্ধারে এক ফিলিস্তিনির লড়াই
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সপ্তাহে নির্ভুল আঘাত হেনে ৯ মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)