আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২৩ সশস্ত্র যোদ্ধা নিহত
, ২২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আফগান সীমান্তের কাছে দুটি অভিযানে ২৩ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এই অভিযান চালানো হয়। সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানি তালেবান বা তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য ছিলো। তাদের মদদ দেয়ার জন্য ভারতকে অভিযুক্ত করেছে সেনাবাহিনী।
ইসলামাবাদ নিয়মিতভাবে কাবুলের বিরুদ্ধে উগ্রবাদী গোষ্ঠীগুলোকে, বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আশ্রয় দেয়ার অভিযোগ করে আসছে। এই গোষ্ঠীগুলো পাকিস্তানে ভয়াবহ হামলা চালায়।
সাম্প্রতিক মাসগুলোতে ভারতের দিকেও একই ধরনের অভিযোগের তীর ছুঁড়েছে পাকিস্তান। তবে উভয় দেশই এ ধরনের কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে।
গত সপ্তাহে ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হওয়ার পর এই অভিযান চালানো হয়। পাকিস্তান দাবি করেছে, এই হামলা আফগানিস্তান থেকে পরিকল্পনা করা হয়েছে। পাকিস্তানি তালেবানের একটি অংশ এই হামলার দায় স্বীকার করেছে। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)