বাংলাদেশকে ‘প্রতিশোধের চক্র’ থেকে বেরিয়ে আসার আহ্বান
গত বছর জুলাই-অগাস্ট মাসের আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত রিপোর্ট নিয়ে জেনেভায় গত বুধবার (৫ মার্চ) আলোচনাকালে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুক বাংলাদেশকে “প্রতিশোধের চক্র” থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে।
ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং মানবাধিকার রক্ষার উপর গুরুত্ব দিয়ে টুক বলেছে, বাংলাদেশের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে তার অতীত মোকাবেলা করে সত্য উদঘাটন এবং ক্ষত নিরাময় করার।
“দেশের যে প্রতিশোধের চক্র আমরা অতীতে দেখেছি, সেটা থেকে বেরিয়ে আসার এটা আসলেই একটা ঐতিহাসিক সুযোগ”। “জাতিকে ঐক্যবদ্ধ ও আস্থা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার দরকার।”
টুক ১২ ফেব্রুয়ারি প্রকাশিত রিপোর্টের সারমর্ম উল্লেখ করে বলেছে যে, তাদের বিশ্বাস প্রাক্তন সরকারের কর্মকর্তা, নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রাক্তন ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত সহিংস ব্যক্তিরা গুরুতর, সংগঠিত এবং নিয়মমাফিক মানবাধিকার লঙ্ঘন করেছে যার মধ্যে ছিল শত শত বিচারবহির্ভূত হত্যাকা-, বেআইনিভাবে আটক এবং নির্যাতন।
তবে টুক বলেছে যে, ৫ অগাস্ট এর প্রতিশোধমূলক কর্মকা-ও তারা নথিভুক্ত করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।