যানজটে ভোগান্তিতে রোজাদাররা:
প্রিয়জনের সঙ্গে ইফতার করতে সড়কে যুদ্ধে নগরবাসী
, ০৭ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজট দেখা গেছে। সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকাগুলোতে যানজট লক্ষ্য করা যায়। তবে বিকেলে অফিস-আদালত একসঙ্গে বন্ধ হওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন বাসায় ফেরার উদ্দেশ্যে বের হওয়া মানুষজন।
বিকেলে বনানী, মহাখালী, উত্তরা, গুলশান, বাড্ডা-রামপুরা, আসাদ অ্যাভিনিউ, মিরপুর রোড, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বিজয় সরণী, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট দেখা যায়।
এসব সড়কে চলাচলরত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। অনেককেই বাস থেকে নেমে অটোরিকশা কিংবা রাইড শেয়ারিং মোটর সাইকেল নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে। কাউকে আবার বাস থেকে নেমে পায়ে হেঁটেও যেতে দেখা গেছে।
পল্টন থেকে উত্তরায় যাবেন চাকরিজীবী নয়ন আহমেদ। তিনি বলেন, বাসে ওঠার পর থেকেই জ্যাম শুরু। থেমে থেমে মহাখালী পর্যন্ত আসছি। এখন বাকি রাস্তা যেতে কতক্ষণ লাগবে কে জানে।
আরেক চাকরিজীবী ইহসানুল করিম বলেন, রোজা রেখে যানজটের মধ্যে বসে থাকা কষ্টকর। তাই হেঁটেই রওনা দিয়েছি।
শিক্ষার্থী মেজবাহ যাবেন ফার্মগেটে। তিনি বলেন, বনানী থেকে বাসে চড়েছি। প্রায় ঘণ্টাখানেক হয়ে যাবে, এখনো পৌঁছাতে পারিনি। রোজা রেখে এমন ভোগান্তি বেশ কষ্টকর।
জানতে চাইলে ট্রাফিক-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মফিজুল ইসলাম বলেন, গত কয়েকদিনের চাইতে এদিন সড়কে গাড়ির চাপ তুলনামূলক বেশি। তবে ট্রাফিক পুলিশ সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ইফতারের আগে যেন সবাই নির্দিষ্ট গৌন্তব্যে পৌঁছাতে পারে। এই মুহূর্তে বাড্ডা-রামপুরা সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপণিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সরওয়ার বলেন, সপ্তাহের শেষ দিন বেশকিছু সড়কে বিকেলের দিকে যানজট রয়েছে। ইফতারের আগে যানজটের মূল কারণ সবাই একসঙ্গে ফিরতে চান। তবে আমরা ট্রাফিক পুলিশ সদস্যরা সবাই একসঙ্গে সড়কে রয়েছি। সবাই যেন নিরাপদে পৌঁছে ইফতার করতে পারেন সেজন্য পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। যানজট নিরসনে ট্রাফিকের এসি, এডিসি, ডিসি, যুগ্ম কমিশনারসহ সবাই রাস্তায় আছে। ইফতারও সবাই রাস্তায় করছে। আশা করি ইফতারের আগেই মানুষ বাসায় ফিরতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












