মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশ^ান নসীহত মুবারক:

গাফলতির পরিণতি এখন বুঝা না গেলেও কবরে গেলে ঠিকই বুঝা যাবে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, রাত ১১:২৮
গাফলতির পরিণতি এখন বুঝা না গেলেও কবরে গেলে ঠিকই বুঝা যাবে
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র রমাদ্বান শরীফে যতবেশী রহমত হাসিল করা যাবে ততই কামিয়াবী। মানুষ চাকচিক্য দুনিয়ার মধ্যে মশগুল অথচ এই চাকচিক্য সবসময় থাকবে না। প্রত্যেকের ক্বিবলা ঠিক করা উচিত, চক্ষু বন্ধ হয়ে গেলে তখন আর ক্বিবলা ঠিক করা যাবে না। মহান আল্লাহ পাক তিনি মানুষের মাঝে সময়কে ঘুরিয়ে থাকেন। মানুষ দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছে, অথচ চক্ষু বন্ধ হলে এই দুনিয়া কোন কাজে আসবে না। তাই চক্ষু বন্ধ হবার আগেই দুনিয়া হতে রোখছত নিতে হবে। মৃত্যুর আগেই সবার মৃত্যুবরণ করা উচিত। দুনিয়া তাকে ছেড়ে দেয়ার আগেই দুনিয়াকেই তার ছেড়ে দেয়া উচিত। নয়তো দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে এক সময় ধংস হয়ে যেতে হবে। সময় তার গতিতেই চলমান আছে। যিকির আযকার করে সময়কে কাজে লাগিয়ে দুনিয়ার মোহ হতে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। দুুনিয়ার প্রতারণায় পড়ে গাইরুল্লাহর মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহওয়ালা উনাদের ছোহবত মুবারক হতে দূরে থাকা যাবে না।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, প্রতিবেশী হলে, সফর করলে, লেনদেন করলে এই তিন ভাবে মানুষকে চেনা সম্ভব সে দ্বীনদার নাকি দুনিয়াদার। সে হাকিকতে যেটা চায় সেটাই তার থেকে জাহির হবে। মনে রাখতে হবে, দুনিয়ার মূল্য একটা মশার পাখার সম পরিমাণ নয়। দুনিয়াদারী হতে বাঁচতে হলে, দুনিয়ার ধোঁকা প্রতারণা হতে বাঁচতে হলে বেশী বেশী যিকির আযকার করতে হবে, সোহবত মুবারক বেশী বেশী ইখতিয়ার করতে হবে। সার্বিকভাবে নিজেকে গালিজ হতে মুক্ত রাখতে হবে। দুনিয়াটা অনেক সহজ আবার অনেক কঠিন। মানুষের সবচে বড় সমস্যা হলো, তারা যিকির আযকার করতে চায় না। অথচ সবচে বড় ফরজ হলো, যিকির আযকার করা। বাতিল ৭২ ফিরকা এভাবেই পয়দা হয়েছে। যারা আহলে সুন্নত ওয়াল জামায়াতের দাবী করে, যারা নিজেদেরকে হক দাবী করে, কিন্তু যিকির আযকার করেনা তারা কিভাবে হক হতে পারে, তারা কিভাবে হিদায়েতপ্রাপ্ত হতে পারে। তারাতো শয়তান দ্বারা সবসময় প্রতারিত হচ্ছে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই সবচাইতে বেশী মুহব্বত করতে হবে। সেই মুহব্বতের বিষয়টা আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। বায়াত গ্রহণ করে, মাদরাসায় পড়েও যিকির আযকার না থাকলে তাদের সাথে দুনিয়াদার আর ওলামায়ে ছু’দের কি পার্থক্য থাকলো। যাকে যে দায়িত্ব দেয়া হয় তাদের সেই দায়িত্ব যথাযথ পালন করা উচিত। গাফলতির পরিণতি এখন বুঝা না গেলেও কবরে গেলে ঠিকই বুঝা যাবে। পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে যা বলা আছে লিখা আছে তাই চূড়ান্ত, সেই মুতাবিক সবকিছু করতে হবে। অতএব, সবার সাবধান সতর্ক হওয়া জরুরী। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীস শরীফ মুতাবিক সবকিছু তথা আমল আকিদা ঠিক করে নিতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, তকদীর দুয়া ছাড়া পরিবর্তন হয় না। মানুষতো এখন দুয়াই করতে পারে না। হুজুরীর সাথে ইখলাসের সাথে দুয়া করার যে তর্জ তরীকা সেটাই পালন করা হয় না। সবারই অনেক যিকির আযকার তওবার মাধ্যমে সবসময় সুন্নত মুবারকে রুজু থাকা উচিত। এখনতো সবাই সুন্নত মুবারকের খিলাফ করে তারাবিহ নামাজ পৃষ্ঠা অনুযায়ী পড়ায়। এটাতো নিকৃষ্ট বিদাত, কারণ এটার মাধ্যমে একটা খাস সুন্নত মুবারক বিলুপ্ত করে দেয়া হচ্ছে। কিতাবে অনেক কিছুই লেখা থাকে, কিতাবের মূল বিষয়টাই মানুষ বুঝতে পারে না। আমাদের এখানে সার্বিক বিষয়ে আলোচনা করি বলে এখানের লোকজন কিছুটা শিখতে পারে। অন্য কোথাও সার্বিক বিষয়ে কোন আলোচনা নাই, পড়াশুনা নাই, ইলম আমলের কোন চর্চা নাই। সব জায়গায় রছম রেওয়াজ যতটুকু যেভাবে চলার সেভাবেই চলছে। এমন রছম রেওয়াজ হতে তওবা ইস্তেগফার করে সবাইকে যিকির আযকারে রুজু হতে হবে এবং পবিত্র রমাদ্বান শরীফে যাকাত ফিতরা আদায়ের কাজ যথাযথভাবে করতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে