বসুন্ধরা গ্রুপ নিজেদের জালিয়াতি ঢাকতে রংধনু গ্রুপের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে
, ১৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সাবি’ ১৩৯১ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বসুন্ধরা গ্রুপ জালজালিয়াতি ও ভূমিদস্যুতার মাধ্যমে গত ৩০ বছরে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। হাজার হাজার মানুষের জমিতে জোর করে বালু ফেলে ভরাট করে নিজেদের কবজায় রেখেছে গ্রুপটি। এ জমিগুলো দখল করার পর সেখানে বড় বড় বাউন্ডারি নির্মাণ করে তারা সন্ত্রাসীদের দিয়ে পাহারা বসিয়েছে। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে একই কায়দায় গ্রুপটি কবজায় নিয়েছে ২ হাজার ৫০০ বিঘা জমি। এর সিংহভাগ তারা বিক্রি করে দিয়েছে। এখন চোখ পড়েছে কায়েতপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের আরও প্রায় ৪ হাজার বিঘা জমির ওপর। নিরীহ গ্রামবাসীকে তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করে ওই জমিগুলো দখলে নিতে চাইছে গ্রুপটি।
কায়েতপাড়ার নাওড়া গ্রামে জন্ম রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের। এ গ্রামের মানুষ বংশপরম্পরায় রফিকুল ইসলামের আত্মীয়। স্থানীয়রা যখন তাদের ভিটেমাটি, জমি হারানোর ভয়ে ভীত, ঠিক তখনই রফিকুল ইসলাম তাদের পাশে গিয়ে দাঁড়ান। আর তাতেই তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন বসুন্ধরা গ্রুপের কর্তাব্যক্তিরা। সেখান থেকেই শুরু রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, মামলা আর দমনপীড়ন। বসুন্ধরা গ্রুপ মনে করে, রফিককে গ্রামে ঢুকতে না দিলে তাদের পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে গ্রামবাসীর জমি দখল করে নেওয়া সহজ হবে।
কয়েক দিন আগেও দেশের অন্যতম শিল্প গ্রুপ রংধনু গ্রুপের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বসুন্ধরা গ্রুপের। তাদের কথামতো কাজ না করায়, স্বার্থে আঘাত লাগায় আজ রংধনু গ্রুপের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বসুন্ধরা গ্রুপ। তাদের মালিকানাধীন পত্রিকা ও চ্যানেল ব্যবহার করে মিথ্যা সংবাদ পরিবেশন করে রংধনু গ্রুপকে ঘায়েল করার হীনস্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।
রংধনু গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, রংধনু গ্রুপ কখনও সাধারণ মানুষের জমি জবরদখল করে ব্যবসা পরিচালনা করে না। প্রচুর ক্রেতা এই গ্রুপের কাছ থেকে জমি কিনে তা স্বাচ্ছন্দ্যে ভোগদখল করে আসছেন। যদি কোনো ক্রেতা তার কেনা জমির কাগজপত্রে বিন্দুমাত্র খুঁত পান তা সঙ্গে সঙ্গে ঠিক অথবা পরিবর্তন করে দেওয়া হয়। রংধনু গ্রুপ সব সময় মানুষের জমি জবরদখলের বিপক্ষে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থান গ্রহণ করে আসছে রংধনু গ্রুপ। আর এসব কারণে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অফিস, বাড়িঘর, জমিজমা থেকে রংধনু গ্রুপকে উচ্ছেদ করার পরিকল্পনায় নেমেছে বসুন্ধরা গ্রুপ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)