অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল
নিজস্ব প্রতিবেদক:
অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে এসে মিছিলটি শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, আমাদের এ আন্দোলন আদর্শের, জনগণের ন্যায়সঙ্গত, বিবেকবান মানুষের বেড়ে উঠা বিকশিত হওয়ার আন্দোলন। যারা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা সমর্থন দিবেন তাদের প্রত্যেকেই এ গণতান্ত্রিক আন্দোলনে শরীক হতে হবে।বিজয় না হওয়া পর্যন্ত একদফার আন্দোলন চলতেই থাকবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।