ইতিহাস
বলকান যুদ্ধে উসমানীয় সালতানাতকে পাকিস্তানি, বাংলাদেশী এবং ভারতীয় মুসলমানদের সহায়তার ইতিহাস
, ১৭ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
১৯২১ সালে সার্বিয়া, মন্টিনিগ্রো, বুলগেরিয়া এবং গ্রিস একসাথে তৎকালীন উসমানীয় সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। উসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর বুলগেরিয়া থেকে তুর্কি ভাষাভাষী মুসলমানদের বের করে দেয়া হয়। বুলগেরিয়া থেকে বিতাড়িত হয়ে মুসলমানরা ইস্তাম্বুলে এসে আশ্রয় নেন। কিন্তু বুলগেরিয়া থেকে আসতে অনেক মুসলমান কলেরায় আক্রান্ত হন। এছাড়াও সে সময় ইস্তাম্বুলেও অনেক অধিবাসী কলেরায় আক্রান্ত ছিলেন। একদিকে যুদ্ধ অন্যদিকে রোগ-ব্যাধিতে দিশেহারা হয়ে পড়েছিলেন উসমানীয়রা।
আক্রান্তদের চিকিৎসার জন্য উসমানীয় প্রশাসন গঠন করে রেড ক্রিসেন্ট গ্রুপ। যার নাম দেয়া হয়েছিলো ‘হিল্লাল ই আহমার’। উসমানীয় সালতানাতের এই কঠিন মুহূর্তে এগিয়ে আসেন তৎকালীন ভারতীয় উপমহাদেশের মুসলমানরা। এই সঙ্কটময় পরিস্থিতিতে ভারতীয় উপমহাদেশের (বর্তমান বাংলাদেশ, ভারত ও পাকিস্তান) মুসলমানরা অর্থ সংগ্রহ করে উসমানীয় সালতানাতের চিকিৎসা ফান্ডে পাঠিয়েছিলো।
তৎকালীন সময়ে মুনাফিকদের ষড়যন্ত্রে উসমানীয় সালতানাত অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলো। কিন্তু এরপরও ভারতীয় উপমহাদেশের মুসলমানরা অভিভাবক হিসেবে মান্য করতো তুর্কিদের। ফলে সালতানাতের সঙ্কটময় মুহূর্তে অর্থ সংগ্রহের জন্য ভারতীয় মুসলমানরা এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলো যে, ভারতীয় মুসলমান শিক্ষার্থীরা তাদের খাবারের রেশনের সিংহভাগ জমিয়ে এবং ভারতীয় মুসলমান বোনেরা তাদের সোনা-গহনা বিক্রি করে সেই অর্থ উসমানীয় সালতানাতের চিকিৎসা ফান্ডে পাঠিয়েছিলেন। উসমানীয় রেড ক্রিসেন্ট ফাউন্ডেশনে ভারতীয় মুসলমানদের পক্ষ থেকে প্রায় ১৮৫,০০০ উসমানীয় লিরা প্রদান করা হয়েছিলো।
শুধু তাই নয়, ১৯১২ সালে উপমহাদেশের বিখ্যাত কবি আল্লামা ইকবাল লাহোরের বাদশাহী মসজিদে উনার বিখ্যাত কবিতা ‘জাবাব ই শাকওয়া’ পাঠ করেছিলেন এবং বলেছিলেন, সময় এসেছে বলকান যুদ্ধে উসমানীয় বাহিনীকে সহযোগিতা করার’।
উনার এই আহ্বানে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবী মুসলমান যুবক উসমানীয় সালতানাতের জন্য অর্থ তহবিল সংগ্রহে নিয়োজিত হন। এ সময় ভারতীয় উপমহাদেশের অনেক বিখ্যাত চিকিৎসক তুরস্কে যায় সালতানাতকে চিকিৎসা সেবা প্রদান করার জন্য। এই চিকিৎসকদের মধ্যে অন্যতম ছিলেন, ড. মুখতার আহমদ আনসারী। যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করেছিলেন। ৩ জন করে চিকিৎসকদের প্রায় ৬টি টিম গিয়েছিলো বলকান যুদ্ধে চিকিৎসা সহায়তা প্রদান করার জন্য। এই টিমগুলোর অন্যতম চিকিৎসক মুহম্মদ আলী এবং জাফর খান একত্রে অর্থায়ন করে একটি প্রকল্প তৈরি করেছিলেন। যে প্রকল্পে বুলগেরিয়া থেকে চলে আসা অসহায় মুসলমান তুর্কিদের আনাতোলিয়ায় থাকার জন্য ঘর তৈরি করা হয়। এই চিকিৎসক টিমের মধ্যে কয়েকজন স্বেচ্ছাসেবী ছিলেন যারা ভারতের অন্যতম ধনী পরিবারগুলো থেকে এসেছিলেন শুধুমাত্র মুসলমান সালতানাতের খিদমতের জন্য।
এসব ঐতিহাসিক ঘটনাগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে, যতদিন পর্যন্ত মুসলমানরা ভ্রাতৃত্ববোধে আবদ্ধ ছিলেন, সম্মানিত দ্বীন ইসলাম উনার উপর ইস্তেকামত ছিলেন ততদিন পর্যন্ত মুসলমানরা প্রভাব-প্রতিপত্তির সাথে সাম্রাজ্যবাদী ইহুদীবাদী অপশক্তিগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বিশ্বের কোনায় কোনায় মুসলমানরা একত্রিত হয়েছিলেন। আর এই ভ্রাতৃত্ববোধের অন্যতম সেতুবন্ধন ছিলো মুসলমান শাসন। তাই পরবর্তীতে ইহুদীরা চক্রান্তের মাধ্যমে মুসলমানদের শেষ মুসলমান শাসন উসমানীয় সালতানাতের পতন ঘটায় উসমানীয়দের মধ্যে ঘাপটি মেরে থাকা গাদ্দারদের দ্বারাই।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












