বরাদ্দের আগেই আশ্রয়ণের ৪২ ঘর বিক্রি
ঠাকুরগাঁও সদরে গৃহ ও ভূমিহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৪২টি ঘর বিক্রির অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খোকনের বিরুদ্ধে।
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে সদরের জগন্নাথপুর ইউনিয়নে কালিতলা বাজারের পাশে নির্মাণ করা হয় ৫৪টি আশ্রয়ণ প্রকল্পের ঘর।
পরে পর্যায়ক্রমে ১২টি ঘর ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হলেও পড়ে থাকে ৪২টি ঘর। নিয়মনুযায়ী এসব ঘর দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারীর। তবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে যেন ঘরের মালিক বনে যায় খোকন।
অভিযোগ উঠেছে যে, প্রকৃত ভূমিহীন ও সরকারি নিয়ম তোয়াক্কা না করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঘরে উঠিয়ে দেয় সে। তার এই কাজে সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস সহকারী হালিম ও আব্দুস সামাদ নামে স্থানীয় এক ব্যক্তি।
ওই গুচ্ছগ্রামের পাশের এলাকার তৌহিদুল ইসলাম বলেন, আব্দুস সামাদ আমার কাছে ১০ হাজার টাকা চেয়েছিল; আমি টাকা দিতে পারি নাই বলে ঘর পাইনি। যারা টাকা দিচ্ছে তারাই ঘর পাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য দুলাল হোসেন বলেন, এই গুচ্ছগ্রামে ৫৪টি ঘর আছে। তার মধ্যে ১০ থেকে ১২টি ঘর ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৪২টি ঘর খোকন, আব্দুস সামাদ ও হালিমের নেতৃত্বে বিক্রি করা হয়েছে। তারা যেন ঘরগুলোর মালিক। নিজেদের খেয়ালখুশিমতো সরকারি এই ঘরগুলো বিক্রি করে দিয়েছে তারা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।