২৫ হাজার কোটি টাকা খেলাপি ঋণ নিয়ে একীভূত হচ্ছে পাঁচ দুর্বল ব্যাংক
সম্মিলিত ২৪ হাজার ৯৬৯ কোটি টাকা খেলাপি ঋণ নিয়ে একীভূত হচ্ছে পাঁচ দুর্বল ব্যাংক। ব্যাংকগুলো হলো রাষ্ট্রায়ত্ত খাতের বিডিবিএল ব্যাংক, বেসিক ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আর বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক ও পদ্মা ব্যাংক।
বিডিবিএল ব্যাংককে রাষ্ট্রায়ত্ত খাতের সোনালী ব্যাংকের সঙ্গে, বেসিক ব্যাংককে বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে, ন্যাশনাল ব্যাংককে ইউনাইটেড কমারশিয়াল ব্যাংকের সঙ্গে, রাষ্ট্রায়ত্ত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে আরেক রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে এবং বেসরকারি পদ্মা ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে এক্সিম ব্যাংকের সঙ্গে।
শুরুতে ১০ দুর্বল ব্যাংককে তুলনামূলক ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার কথা বলা হয়। রেড জোনে থাকা ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকেও চিহ্নিত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সে অবস্থান থেকে সরে আসে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে ১০টি নয়, আপাতত পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করা হচ্ছে। এই পাঁচ ব্যাংকের অভিজ্ঞতা নিয়ে পরে নতুন করে চিন্তা করা হবে।
ব্যাংকগুলো খেলাপি ঋণের বোঝায় পরিণত হওয়া, সুশাসনের অভাব ও নানা অনিয়ম-দুর্নীতিতে নিমজ্জিত ছিল। ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে গাইডলাইন দেওয়া থেকে শুরু করে পর্যবেক্ষক নিয়োগ করেও কোনো ফল আসেনি। শেষ পর্যন্ত ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার মধ্যে দিয়ে এসব ব্যাংকের অস্তিত্ব মুছে ফেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।