মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

চাকরিবাজার স্থবির হয়ে পড়ায় বেকারত্বের হার বেড়েছে যুক্তরাজ্যে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, রাত ২:৪২
আল ইহসান ডেস্ক:
বেকারের সংখ্যা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের চাকরির বাজার স্থবির হয়ে পড়ছে। গত ডিসেম্বর-ফেব্রুয়ারির মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি প্রকাশিত অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের নতুন পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। খবর বিবিসি।
এদিকে একই সময়ে কর্মসংস্থান হার কমার পাশাপাশি অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় ব্যক্তি অর্থাৎ যারা কাজ করছেন না বা চাকরি খুঁজছেন, এমন মানুষের সংখ্যাও যুক্তরাজ্যে বেড়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন নতুন কর্মসংস্থানের এ পরিসংখ্যান ব্যাংক অব ইংল্যান্ডকে আগামী গ্রীষ্মের মাসগুলোয় সুদহার কমাতে পরিচালিত করতে পারে।
অন্যদিকে ক্যাপিটাল ইকোনমিকসের যুক্তরাজ্যের প্রধান অর্থনীতিবিদ পল ডেলস বলেছে, ‘‌কর্মসংস্থান দ্রুত কমছে ও বেকারত্ব বাড়ছে। পাশাপাশি আগামী মাসগুলোয় মজুরি প্রবৃদ্ধি কমে যেতে পারে। ফলে জুনে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক সুদহার কমাতে পারে।
পেশাদার সংস্থাগুলোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক কেপিএমজি, যা নিরীক্ষা, কর ও উপদেষ্টা পরিষেবা সরবরাহ করে। কেপিএমজি ইউকের প্রধান অর্থনীতিবিদ ইয়েল সেলফিন বলেছে, ‘‌চাকরির বাজারে চাপ কম থাকায় এখনো ব্যাংক অব ইংল্যান্ডের সুদহার কমানোর সম্ভাবনা রয়ে গেছে।’
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানিয়েছে, চাকরির বাজার মন্থর হতে শুরু করার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া সামগ্রিকভাবে যুক্তরাজ্যের বেকারত্বের হার ৩ দশমিক ৯ থেকে বেড়ে ৪ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে, যা অর্থনীতিবিদদের বেকারত্বের হার ৪ শতাংশে দাঁড়ানোর পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে ডিসেম্বর-ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যে বেকারের সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ।
সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যাংক অব ইংল্যান্ডের জন্য মজুরি বৃদ্ধি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ এটি মূল্যস্ফীতিকে আবারো বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে মূল্যস্ফীতির হার কিছুটা কমে এলেও তা এখনো ব্যাংক অব ইংল্যান্ডের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরেই অবস্থান করছে।
ওএনএসের মতে, ডিসেম্বর-ফেব্রুয়ারির মধ্যে কর্মসংস্থানের হার ৭৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় ১৬-৬৪ বছর বয়সীদের হার ২১ দশমিক ৪ থেকে বেড়ে ২২ দশমিক ২ শতাংশ হয়েছে, যা প্রায় ৯৪ লাখ মানুষের কাছাকাছি। তবে মহামারীর আগের তুলনায় এবারের পরিসংখ্যান জরিপের নমুনার আকার ছোট হওয়ায় তাদের পরিসংখ্যানকে সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত বলে সতর্ক করেছে ওএনএস।
এদিকে ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট স্টাডিজের পরিচালক টনি উইলসন বলেছে, ‘‌চাকরির বাজারের তথ্য প্রায় সময় পরিবর্তন হয়, তাই আমাদের স্বল্পমেয়াদি পরিবর্তনের দিকে খুব বেশি মনোযোগ দেয়া উচিত নয়। তবে সার্বিক বেকারত্বের প্রবণতা যে ভালো নয় তা আমাদের কাছে স্পষ্ট।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে