বরফে ঢাকা দূর গ্রহে জীবনের সম্ভাবনা খুঁজে পেলো বিজ্ঞানীরা
, ২৮ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
শনির বরফে ঢাকা উপগ্রহ এনসেলাডাসে প্রাণের অনুকূল পরিবেশ থাকতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, এই উপগ্রহের বরফকণায় এমন কিছু জটিল জৈব অণু রয়েছে, যা জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়ক হতে পারে।
গবেষণাটি ‘নেচার অ্যাস্ট্রোনমি’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। গবেষণায় অংশ নেয় জার্মানির স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তারা নাসার ক্যাসিনি মহাকাশযান থেকে পাওয়া পুরোনো তথ্য বিশ্লেষণ করে এনসেলাডাসের বরফকণায় জীবনের উপাদান খুঁজে পায়।
গবেষক নোজাইর বলেছে, আমরা এনসেলাডাসের বরফে জটিল জৈব যৌগ পেয়েছি। পৃথিবীতে এ ধরনের যৌগ জীবনের মৌলিক উপাদান হিসেবে কাজ করে। তাই এই উপগ্রহে জীবনের জন্য উপযোগী পরিবেশ থাকার সম্ভাবনা অনেক বেশি।
এনসেলাডাসের পুরু বরফস্তরের নিচে রয়েছে বিশাল লুকানো সমুদ্র। ধারণা করা হয়, দক্ষিণ মেরুর কাছের ফাটল থেকে পানির বাষ্প ও বরফকণা নির্গত হচ্ছে। এই প্রক্রিয়ায় উপগ্রহের গভীরে হাইড্রোথার্মাল কার্যক্রম (উত্তপ্ত পানির রাসায়নিক বিক্রিয়া) চলছে, যা জীবনের জন্য অনুকূল হতে পারে।
গবেষকরা বলেছে, ক্যাসিনি মহাকাশযান ২০০৮ সালে এনসেলাডাসের একটি সক্রিয় গ্যাস নির্গমন অঞ্চলের ভেতর দিয়ে উড়ে যায়। সে সময় মাত্র কয়েক মিনিট আগে উৎক্ষিপ্ত নতুন বরফকণা মহাকাশযানের কসমিক ডাস্ট অ্যানালাইজার যন্ত্রে ধরা পড়ে। এসব বরফকণায় জীবনের মূল উপাদান ইস্টার ও ইথার শনাক্ত করা হয়, যা পৃথিবীতেও জীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞানীরা জানায়, পুরোনো বরফকণা মহাজাগতিক বিকিরণে পরিবর্তিত হয়ে যায়, তাই নতুন কণার বিশ্লেষণ থেকে আসল রাসায়নিক গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদে সুস্থ থাকতে মিষ্টি ও ভারী খাবার, ডায়াবেটিস রোগীরা সতর্ক থাকবেন যেভাবে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে ভিড় বাড়ে টাকার হাটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইফতারের পর ক্লান্ত লাগার কারণ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জার্মানিতে সাহরি ও ইফতার
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবারও বাড়েনি ‘বিশেষ ট্রেন’, ভোগান্তির আশঙ্কা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খারগ দ্বীপকে ইরানের লাইফলাইন বলা হয় কেন?
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












