মুসলিম স্থাপত্যের নিদর্শন সাতক্ষীরার তেঁতুলিয়া শাহী জামে মসজিদ
আঠারো’শ শতকের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া শাহী জামে মসজিদ। প্রায় দুই শতাধিক বছর আগের পুরানো ঐতিহাসিক মসজিদটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ হিসেবে পরিচিত। মূল নাম খান বাহাদুর কাজী সালামতউল্লাহ জামে মসজিদ হলেও বর্তমানে এটি তেঁতুলিয়া শাহী জামে মসজিদ নামেই বেশি পরিচিত।
দীর্ঘদিন অযতœ আর অবহেলায় থাকার পর ঐতিহ্যবাহী এ মসজিদটি প্রতœতত্ত্ব বিভাগের অধীনে সম্প্রতি কিছুটা সংস্কার করা হয়েছে। তবে, দ্রুত সম্পূর্ণ সংস্কার করার উদ্যোগ নেয়ার দাবি উঠেছে তা নাহলে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী থেকে মসজিদটি কালের বিবর্তনে হারিয়ে যাবে।
‘মোগল মনুমেন্টস অব বাংলাদেশ’ নামক গ্রন্থ দ্বারা প্রকাশিত হয় মৌলভী কাজী সালামতউল্লাহ খান বাহাদুর তেঁতুলিয়ার একজন ধার্মিক জমিদার ছিলেন। তিনি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় ব্রিটিশ শাসনামলের ডেপুটি কালেকটর এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি আঠারো শতকের দিকে মসজিদটি নির্মাণ করেন বলে জনশ্রুতি রয়েছে। তবে নির্দিষ্ট সাল নিয়ে মতপার্থক্যও রয়েছে। ১৮১৮-১৮২৫ কিংবা ১৮৫৮-৫৯ সালে মসজিদটি নির্মাণ করা হয় বলে বিভিন্ন বর্ণনায় এসেছে।
মসজিদটি খুলনা-পাইকগাছা সড়কের কোল ঘেঁষে তালা উপজেলা সদরের দুই-তিন কিলোমিটার উত্তরে আঠারো মাইল অভিমুখে আঞ্চলিক সড়কের পাশে এক একর জায়গাজুড়ে অবস্থান করছে। মসজিদের উত্তর পাশে রয়েছে প্রায় দুই একর আয়তনের একটি বিশাল দিঘী। মসজিদ থেকে সিড়ি গিয়ে মিশেছে দীঘির তলদেশে। মসজিদটিতে রয়েছে ৭টি দরজা। প্রতিটি দরজার উচ্চতা ৯ ফুট এবং প্রস্থ ৪ ফুট। ১০ বর্গফুট বেড়বিশিষ্ট ১২টি পিলারের ওপর মসজিদের ছাদ নির্মিত।
চুনসুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে ১৫ ফুট উচ্চতাবিশিষ্ট ৬টি বড় গম্বুজ এবং ৮ ফুট উচ্চতাবিশিষ্ট ১৪টি মিনার রয়েছে। এছাড়া ২৫ ফুট উচ্চতাবিশিষ্ট চার কোণে আরো ৪টি মিনার রয়েছে। মসজিদের ভেতরে ৫টি সারিতে ৩২৫ জন ও মসজিদের বাইরের চত্বরে ১৭৫ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। ১৯৮৭ খ্রিস্টাব্দে মসজিদটি প্রতœতাত্ত্বিক অধিদফতর তাদের আয়ত্তে নিয়েছে বলে জানা গেছে।
মসজিদের সামনে তৈরি একটি প্লেটে লন্ডনপ্রবাসী মন্টি সিদ্দিকী (কাজী সালামতউল্লাহর বংশধর) নামের ওই ব্যক্তির দেওয়া তথ্যমতে, মসজিদটির সঙ্গে ১৮৪০-৪১ সালে প্রতিষ্ঠিত কলকাতার শাহজানী বেগম মসজিদ এবং ১৮৪২ সালে প্রতিষ্ঠিত কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদের সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উল্লেখ্য যে, মসজিদের খুব কাছে রাস্তার অপর পাশের সালাম মঞ্জিলটিও সমসাময়িক কালে কাজী সালামত উল্লাহ সাহেব প্রতিষ্ঠা করেন। সেখানে তিনিসহ তার বংশধর বসবাস করতেন। সেটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
কাজী সালামত উল্লাহ খানের পূর্বশ্বরী কাজী নাজিবুল্লাহ খান ১৬২৮-১৬৫৮ সালের দিকে প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে মুসল্লী সংকুলান না হওয়ায় তারই বংশধর কাজী সালামত উল্লাহ খান পরে তেঁতুলিয়া বাজার এলাকায় তেঁতুলিয়া শাহী জামে মসজিদটি নির্মাণ করেন।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।