বন্যা প্রতিরোধী বাড়ির খোঁজে আমিরাতের ক্রেতারা
গত বছরের এপ্রিল মাসে আরব আমিরাতের শহর শারজাহতে নিজেদের জন্যে বাড়ি খুঁজছিলেন ভারতীয় প্রবাসী সুমাইয়া খান ও তার স্বামী। বহু বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করা এই দম্পতি চাচ্ছিলেন একটি এমন স্থায়ী বাসস্থান, যেখানে তারা তাদের মেয়েদের নিয়ে শান্তিতে বসবাস করতে পারেন।
কিন্তু ঠিক সেই সময়ই ঘটে গেল ১৬ এপ্রিলের ভয়াবহ বন্যা, যা তাদের সিদ্ধান্তকে পুরোপুরি বদলে দেয়।
সুমাইয়া বলেন, আমরা যেসব এলাকায় বাড়ি খুঁজছিলাম, তার অনেকগুলোই পুরোপুরি পানিতে ডুবে গিয়েছিল। তখনই নজরে এলো শারজাহ সাস্টেইনেবল সিটি। অবাক করার বিষয় হলো, সেখানে বন্যার কোনো প্রভাবই পড়েনি।
এই বন্যা-প্রতিরোধী প্রকল্প দেখে তারা তাৎক্ষণিকভাবে বুকিং দিয়ে দেন। এমনকি এক সপ্তাহের মধ্যেই ওই কমিউনিটির সব ইউনিট বিক্রি হয়ে যায়-আরো অনেক ক্রেতা সুমাইয়ার মতোই সিদ্ধান্ত নিয়েছিলেন।
বন্যার প্রথম ধাক্কা সামাল দিয়ে আরব আমিরাতের রিয়েল এস্টেট মার্কেট দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে বার্ষিক অ্যাসেট ভেল্যু ২৭.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে ভিলার মূল্য বেড়েছে ৩২.৫% এবং অ্যাপার্টমেন্টের ২২.৪%। এই গতি ২০২৫ সালেও অব্যাহত, মার্চে বার্ষিক প্রবৃদ্ধির সূচক ২৫.৯ শতাংশে পৌঁছে গেছে।
দুবাই ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে ৮.২ বিলিয়ন ডলার ব্যয়ে বৃষ্টির পানি সরিয়ে নিতে ‘স্টর্ম ওয়াটার রানঅফ সিস্টেম’ তৈরি হবে, যা ড্রেনেজ সক্ষমতা ৭০০ শতাংশ পর্যন্ত বাড়াবে এবং প্রতিদিন ২০ মিলিয়ন ঘনমিটার পানি সঞ্চালনে সক্ষম হবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।