গাজায় হামলা জোরদারের প্রস্তুতি, দখলদার ইসরায়েলকে শক্তিশালী বোমা দেবে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের বর্বরতায় গাজা এখন প্রায় অস্তিত্ব হুমকির পথে। দক্ষিণের শহর রাফাহ চারদিক থেকে ঘিরে দখল করা হয়েছে। ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে রাফাহ ও খান ইউনুসের সংযোগপথ মোরাগ করিডরও। পাশাপাশি অভিযান চলছে মিশর সীমান্তঘেঁষা ফিলাডেলফি করিডরে।
এর মধ্যেই গাজায় হামলা আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। ইরানি গণমাধ্যম প্রেস টিভির খবরে উঠে এসেছে এমনই তথ্য।
প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে নতুন করে অভিযানের জন্য মজুত করা হচ্ছে অস্ত্র। আর এতে সরাসরি মদদ দিচ্ছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র।
প্রতিবেদন মতে, তেল আবিবকে তিন হাজারের বেশি শক্তিশালী বোমা সরবরাহ করতে যাচ্ছে ওয়াশিংটন। শুধু বোমাই নয়, আরও ৭৪০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রসহ উচ্চক্ষমতা সম্পন্ন গোলাবারুদ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে ইরানি গণমাধ্যমটি আরও জানায়, অল্প কিছুদিনের মধ্যে ১০ হাজারের বেশি বোমার চালান ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এগুলো এমকে-৮৪ সিরিজের বোমা। এছাড়াও থাকছে প্রায় দুই হাজার পাউন্ডের গোলাবারুদ।
যুক্তরাষ্ট্র এর আগেও একই ধরনের অস্ত্র তেল আবিবে সরবরাহ করেছে, যা নির্বিচারে ব্যবহৃত হচ্ছে গাজাবাসীর ওপর।
দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী গাজার উত্তরাঞ্চলে এরইমধ্যে বড় ধরনের অভিযান শুরু করেছে। মোতায়েন হয়েছে ৩৬তম ডিভিশন, পদাতিক বাহিনী এবং ১৮৮তম ট্যাংক ব্রিগেড।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, দখলদার ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়ার মধ্য দিয়ে সরাসরি গণহত্যায় অংশ নিচ্ছে মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)