বন্যহাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে চা দোকানির মৃত্যু
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
শ্রীবরদীতে বন্যহাতির ভিডিও করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ওমর ফারুক (৪০) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) উপজেলার বালিজুরী রেঞ্জের মালাকোচা বিটের মালাকোচার সোনাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফকরাবাদ এলাকার সুরুজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মালাকোচার সোনাঝুড়ি এলাকায় ২৫-৩০টি বন্যহাতির একটি দল লোকালয়ে নামে। এ সময় হাতি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। অন্যদিকে, হাতি নামার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ওমর ফারুকসহ কয়েকজন। পরে ফারুক হাতির ভিডিও করতে কাছে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে আশপাশের লোকজন হৈ-হুল্লোড় করে ও মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়িয়ে দিয়ে গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক জেলায় ৩৬৭ সরকারি বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনা কোম্পানির ভবনে ইরানের হামলা, নিহত ১
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকরি দিচ্ছে বাংলাদেশ পুলিশ, ৮ম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন, ভারতের আধার কার্ডসহ চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ সুপার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিএমপির তিন থানার ওসি বদলি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র তাপদাহে বাংলাদেশের ক্ষতি ১৮০ কোটি ডলার, হারাচ্ছে কর্মঘণ্টাও
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘টাকার অভাবে’ চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)