বুধবার

হিজরী
০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচলরাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহতসৌদি জোটের ৬০ ব্রিগেড ধ্বংস করে বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীরহরমুজে একের পর এক ট্যাংকারে বিস্ফোরণ-আগুনমেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরেররাজধানীতে চার বছরের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটকমহান আল্লাহ পাক উনার যিকিরকারী ব্যক্তি জীবিত আর যে মহান আল্লাহ পাক উনার যিকির করেনা সে ব্যক্তি মৃত। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- দুনিয়া পরিত্যাগ করে সম্মানিত শরীয়ত নির্দেশিত তারতীব অনুযায়ী দায়েমীভাবে মহান আল্লাহ পাক উনার যিকির করে মহান আল্লাহ পাক উনাকে এবং মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাছিলের কোশেশ করা।আজ সুমহান মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই জুমাদাল ঊখরা শরীফ। সুবহানাল্লাহ! যা আখাছ্ছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! অতএব, সকলের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এ মুবারক দিবস উপলক্ষে খুশি প্রকাশ করার পাশাপাশি উনাকে মুহব্বত করা, অনুসরণ-অনুকরণ করা ও উনার যথাযথ খিদমত মুবারক উনার আঞ্জাম দেয়া।তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন

চার দশকের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

জামীল আল-মাদানী প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, সকাল ৬:২৮
চার দশকের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

একদিকে অর্থনীতির গতি ক্রমেই শ্লথ হচ্ছে, অন্যদিকে বাড়ছে সরকারের রাজস্ব আদায়ের চাপ। বিনিয়োগে স্থবিরতা, ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যবসায়ীদের আস্থাহীনতা- সব মিলিয়ে কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি। এর মধ্যেই চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে প্রায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধির উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অথচ অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব আদায়ে বড় ঘাটতি তৈরি হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটি রাজস্ব আদায় করেছে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা। অথচ সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা।

চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এ লক্ষ্য পূরণ করতে হলে আগের অর্থবছরের তুলনায় আদায় বাড়াতে হবে প্রায় ৪৫ শতাংশ। দেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রাজস্ব প্রবৃদ্ধির নজির নেই। অথচ গত অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছিল ১২ শতাংশের সামান্য বেশি।

চলতি অর্থবছরের শুরুটাও আশাব্যঞ্জক নয়। এনবিআরের প্রাথমিক হিসাব অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫৯৩ কোটি টাকা। এ সময়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা। ফলে অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৪৩ কোটি টাকা। প্রথম তিন মাসে এ ঘাটতি ছিল ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা।

অর্থনীতির বর্তমান সংকট কাটাতে রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানো জরুরি। একই সঙ্গে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন ও কার্যকর সংস্কার নিশ্চিত করতে না পারলে প্রবৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষ্য অর্জন কঠিন হবে।

রাজস্ব আদায়ের তিনটি প্রধান খাতের মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট)। প্রথম চার মাসে এ খাতে ৬৬ হাজার ২০৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৩ হাজার ৯৬৬ কোটি টাকা।

খেলাপি ঋণে বিপর্যস্ত ব্যাংক খাত:

ব্যাংক খাতের পরিস্থিতিও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। ব্যাংকগুলোর বিতরণ করা মোট ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩২.১৭ শতাংশ।

২০২৫ সালে খেলাপি ঋণের হার ছিল ২৯.৯২ শতাংশ। ২০২২ সালে এ হার ছিল মাত্র ৭.৬৪ শতাংশ। অবশ্য এককালীন এক্সিট পলিসি ও ঋণ পুনঃতফসিলের সুবিধার কারণে জুনের তুলনায় সেপ্টেম্বরে খেলাপি ঋণ প্রায় ৯ হাজার ৪০০ কোটি টাকা কমেছে।

খেলাপি ঋণের চাপ সামাল দিতে গিয়ে ব্যাংকগুলোর নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমেছে। অন্যদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ ব্যয় উদ্যোক্তাদের বিনিয়োগ সিদ্ধান্তেও নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি নেমে এসেছে ৪.১৭ শতাংশে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। গত মে মাস থেকে টানা পাঁচ মাস এ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। অথচ চলতি মুদ্রানীতিতে ডিসেম্বরের মধ্যে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬.৮ শতাংশ।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালক ইমরান কাদের তুর্জো বলেন, ঋণের উচ্চ সুদহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের বিনিয়োগ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। বর্তমান ব্যবসায়িক পরিবেশ বিনিয়োগের অনুকূল নয় বলে মন্তব্য করেন তিনি।

মূল্যস্ফীতির চাপও কাটছে না:

অর্থনীতির আরেকটি বড় উদ্বেগের কারণ মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.২৭ শতাংশ। আগের মাসে এ হার ছিল ৮.৩৪ শতাংশ।

এ সময় খাদ্য মূল্যস্ফীতি ৭.২২ শতাংশ থেকে কমে ৬.৮০ শতাংশে নেমেছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩০ শতাংশ থেকে বেড়ে ৯.৮৯ শতাংশে উঠেছে। অর্থাৎ খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি এলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ব্যয় বেড়েছে।

চলতি অর্থবছরে সরকার গড় মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, এ হার হতে পারে ৮.৬ শতাংশ। আইএমএফের পূর্বাভাস আরও বেশিÑ১০.৯ শতাংশ।

সব মিলিয়ে অর্থনীতির সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। প্রবৃদ্ধি পুনরুদ্ধার, রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেসরকারি বিনিয়োগে গতি আনাÑসব ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ জরুরি। অন্যথায় দীর্ঘদিনের অর্থনৈতিক অগ্রগতির ধারায় বড় ধরনের ছেদ পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সাগর উত্তাল, জেলেদের গভীর সমুদ্রে যেতে মানা সাগর উত্তাল, জেলেদের গভীর সমুদ্রে যেতে মানা ৮ মিনিট আগে সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক ১৫ মিনিট আগে ৮৬ শতাংশ কৃষক কীটনাশকের নিরাপদ ব্যবহার জানেন না ৮৬ শতাংশ কৃষক কীটনাশকের নিরাপদ ব্যবহার জানেন না ১৯ মিনিট আগে পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ পুলিশ জানায়, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো ধরনের ক… ২৯ মিনিট আগে ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গ… ৩০ মিনিট আগে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদ… ৩১ মিনিট আগে সৌদি জোটের ৬০ ব্রিগেড ধ্বংস করে বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর ইয়েমেনের তাইজ ও লাহিজ প্রদেশের ১০টি জেলার ৭ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে … ৩২ মিনিট আগে হরমুজে একের পর এক ট্যাংকারে বিস্ফোরণ-আগুন হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে যাওয়ার সময় চতুর্থ একটি ট্যাংকার সমুদ্র মাইনে আঘাত ল… ৩৩ মিনিট আগে মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরের যশোরের চৌগাছায় মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হামলায় মোতালেব হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভে… ৪৪ মিনিট আগে রাজধানীতে চার বছরের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুল… ৪৫ মিনিট আগে তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থ… ৭ ঘণ্টা আগে গোলাবর্ষণ-মিসাইল ছাড়া সেকেন্ডেই ধ্বংস পঞ্চাশের বেশি আকাশযান গোলাবর্ষণ কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছাড়াই একসঙ্গে ৫১টি ড্রোন অকার্যকর করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্র… ৭ ঘণ্টা আগে