৮৬ শতাংশ কৃষক কীটনাশকের নিরাপদ ব্যবহার জানেন না
নিজস্ব সংবাদদাতা:
দেশে রাসায়নিক কীটনাশকের ব্যবহার ব্যাপকভাবে বাড়লেও স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার বিষয়টি একেবারেই অবহেলিত। ৮৬ শতাংশ কৃষকই কীটনাশকের নিরাপদ ব্যবহার সম্পর্কে কোনো প্রশিক্ষণ পাননি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, রাসায়নিক কীটনাশকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ায় দেশের কৃষক এখন জৈব বালাইনাশকের দিকে ঝুঁকছেন। জরিপে অংশ নেওয়া ৫২.৭ শতাংশ কৃষক জৈব বালাইনাশক পণ্য কেনার জন্য অর্থ ব্যয় করতে আগ্রহী বলে জানিয়েছেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হাসনীন জাহান ও অধ্যাপক ড. মনিরুল ইসলামের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। ময়মনসিংহ সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলার ২২০ কৃষকের ওপর জরিপ চালিয়ে গবেষণাটি সম্পন্ন করা হয়। সম্প্রতি এই ফল একটি আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, রাসায়নিক কীটনাশক ব্যবহারের সময় প্রায় ৬০ শতাংশ কৃষক কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ব্যবহার করেন না। এর ফলে মাথাব্যথা, দুর্বলতা, ত্বকে জ্বালাপোড়া, চুলকানিসহ বিভিন্ন শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা।
গবেষণা দলের সূত্র জানায়, বাংলাদেশে রাসায়নিক বালাইনাশকের ব্যবহার শুরু হয় মূলত সবুজ বিপ্লবের সময়। ১৯৫১ সালে সরকারিভাবে কীটনাশক আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর ১৯৫৫ সালে প্রথম বারের মতো তিন টন ‘এনড্রিন’ দেশে আসে। পরবর্তী সময়ে উচ্চ ফলনশীল ফসলের আবাদ বৃদ্ধি এবং পোকামাকড়ের আক্রমণ মোকাবিলায় এর ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
গবেষণা সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৯৪ শতাংশের বেশি কৃষক ফসলের রোগবালাই ও পোকামাকড় দমনে রাসায়নিক বালাইনাশক ব্যবহার করছেন। ১৯৭০-এর দশকে বছরে প্রায় চার হাজার টন বালাইনাশক ব্যবহৃত হলেও বর্তমানে তা বেড়ে ৪০ থেকে ৪৫ হাজার টনে দাঁড়িয়েছে। বিশেষ করে শাকসবজি, ধান, চা ও ফল উৎপাদনে কার্বামেট এবং অর্গানোফসফেট জাতীয় কীটনাশকের ব্যবহার হয় সবচেয়ে বেশি।
গবেষণায় বলা হয়েছে, রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং জৈব বালাইনাশক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাকসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তৈরি জৈব বালাইনাশক নির্দিষ্ট ক্ষতিকর পোকা ও রোগজীবাণু দমনে সহায়ক ভূমিকা রাখে এবং পরিবেশ ও উপকারী জীবের ওপর এর ক্ষতিকর প্রভাব তুলনামূলক কম। এটি মাটির উপকারী অণুজীব, কেঁচো এবং পরাগায়নে সহায়তাকারী মৌমাছি সুরক্ষার সুযোগ তৈরি করে। তবে এর কার্যকারিতা নির্দিষ্ট পণ্য, প্রয়োগ পদ্ধতি ও পরিবেশের ওপর নির্ভরশীল। রাসায়নিকের তুলনায় কিছু জৈব বালাইনাশক ধীরে কাজ করে এবং উৎপাদন ও সংরক্ষণে বিশেষ ব্যবস্থাপনার প্রয়োজন হয়।
গবেষকদের মতে, বাজারে জৈব বালাইনাশক সরবরাহ নিশ্চিত করলেই কৃষকদের মধ্যে এর ব্যবহার বাড়বে না বরং এর কার্যকারিতা ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে কৃষকদের স্পষ্ট ধারণা দিতে হবে। এ জন্য কৃষক মাঠ স্কুল, প্রদর্শনী প্লট ও লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রচারণা এবং রেডিও, টেলিভিশন ও সামাজিক মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে জৈব বালাইনাশক সহজলভ্য করতে সরকারি সহায়তা ও প্রণোদনা দেওয়ার বিষয়টিও বিবেচনার তাগিদ দিয়েছেন গবেষকরা।
আরও পড়ুন
সব ›
সাগর উত্তাল, জেলেদের গভীর সমুদ্রে যেতে মানা
চার দশকের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ
পুলিশ জানায়, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো ধরনের ক…
ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গ…
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদ…
সৌদি জোটের ৬০ ব্রিগেড ধ্বংস করে বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর
ইয়েমেনের তাইজ ও লাহিজ প্রদেশের ১০টি জেলার ৭ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে …
হরমুজে একের পর এক ট্যাংকারে বিস্ফোরণ-আগুন
হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে যাওয়ার সময় চতুর্থ একটি ট্যাংকার সমুদ্র মাইনে আঘাত ল…
মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরের
যশোরের চৌগাছায় মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হামলায় মোতালেব হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভে…
রাজধানীতে চার বছরের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুল…
তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থ…
গোলাবর্ষণ-মিসাইল ছাড়া সেকেন্ডেই ধ্বংস পঞ্চাশের বেশি আকাশযান
গোলাবর্ষণ কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছাড়াই একসঙ্গে ৫১টি ড্রোন অকার্যকর করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্র…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।