দখলদার সন্ত্রাসী ইসরায়েলের কাপুরুষতা:
বন্দিদের খোঁজ না পেয়ে হতাশ ইসরায়েলি সেনারা
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সন্ত্রাসবাদী ইসরায়েলের অন্যতম লক্ষ্য হামাসের হাতে বন্দি ইসারয়েলিদের মুক্ত করা। গত নভেম্বরে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ১১০ জন ইসরায়েলির মুক্তি নিশ্চিত হলেও হামাসের হাতে এখনো শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে গত জুমুয়াবার গাজায় ইসরায়েলি সেনাদের ভুল করে চালানো গুলিতে তিন ইসরায়েলি বন্দি নিহত হয়েছে। এ ঘটনার পর বন্দিদের অবস্থান শনাক্ত করতে না পারা ইসরায়েলি সেনাদের মধ্যে আরও হতাশা ভর করেছে। শনিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
জুমুয়াবার (১৫ ডিসেম্বর) সকালে গাজার শুজাইয়াতে যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তিনজন ইসরায়েলি বন্দি নিহত হয়। পরে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এই তিন ইসরায়েলি বন্দিকে ‘হামাস যোদ্ধা’ ভেবে গুলি করে হত্যা করেছে তারা। জুমুয়াবারের ঘটনায় ইসরায়েলে সেনাদের মধ্যে বড় ধরনের হতাশা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আইডিএফ সূত্রগুলো।
ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাতের বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, এ ঘটনার পর নিহত তিন ইসরায়েলি বন্দিকে কোথায় রাখা হয়েছিল তা জানতে ব্যাপক তল্লাশি শুরু করেছে ইসরায়েলি সেনারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)