তীব্র গরমে হাঁসফাঁস করছে অস্ট্রেলিয়া, বিভিন্ন স্থানে দাবানল
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ অস্ট্রেলিয়ার জনজীবন। মাত্রাতিরিক্ত গরমের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানল দেখা দিচ্ছে। এরই জের ধরে কয়েকটি রাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস খবরটি জানিয়েছে।
স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, নিউ সাউথ ওয়েলস, নর্দান টেরিটরির কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে।
অস্ট্রেলিয়ার এল নিনো পানিবায়ু পরিস্থিতির কারণে দাবানল আরও চরম মাত্রা ধারণ করতে পারে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত ফিটজরয় ক্রসিং শহরে, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে যা গড় ডিসেম্বরের সর্বোচ্চ তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি বেশি।
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অস্ট্রেলিয়ার উত্তর ও দক্ষিণাঞ্চল, নিউ সাউথ ওয়েলসের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে শনিবার ৫০টিরও বেশি দাবানলের ঘটনা ঘটেছে। সিডনিসহ অনেক এলাকার অবস্থা ভয়াবহ।
সাউথ ওয়েলসের ফায়ার সার্ভিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে সাত শতাধিক অগ্নিনির্বাপক কর্মী কাজ করছে।
অস্ট্রেলিয়ায় দাবানল একটি নিয়মিত গযব। এর আগে ২০১৯-২০২০ সালে অস্ট্রেলিয়ায় তুরস্কের মোট আয়তনের সমপরিমাণ এলাকা আগুনে ভস্মীভূত হয়েছিল যার কারণে ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটেছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)