বন্দরে একের পর এক তেলের জাহাজ, তবু পাম্পে লম্বা লাইন
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বন্দরে একের পর এক তেলবাহী জাহাজ আসলেও দেশে জ্বালানি তেলের পাম্পগুলোতে লম্বা লাইন কোনভাবেই ছোট হচ্ছে না।
সরকারি তরফে বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের সবরাহ স্বাভাবিক রয়েছে, কোন সঙ্কট নেই। মালয়েশিয়া থেকে আরো ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে ফুয়েল ট্যাংকার।
বাংলাদেশ পেট্রেলিয়াম কর্পোরেশন-বিপিসির তথ্য বলছে, যুদ্ধাবস্থায় এক মাসে দেশে জ্বালানি তেল আমাদনি হয়েছে তিন লাখ ৪৯ হাজার মেট্রিক টন। এরমধ্যে ডিজেল-তিন লাখ দুই হ্জাার টন, জেট ফুয়েল ২২ হাজার টন, ফার্নেস ২৫ হাজার টন। সব মিলিয়ে ১১টি জাহাজে এসেছে তিন লাখ ২৭ হাজার টনের বেশি জ্বালানি। এর বাইরে ভারত থেকে পাইপলাইনে এসেছে আরো ২২ হাজার টন ডিজেল। তেলবাহী জাহাজ আসা অব্যাহত আছে। এই ধারাবাহিকতায় গত জুমুয়াবার রাতে আরো একটি জাহাজ ভিড়েছে। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা দশম জাহাজ। এই জাহাজে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস অর্থাৎ লাইটারিং করতে হবে। অন্তত দুই ট্রিপ বা দুটি ছোট অয়েল ট্যাংকারে একবারে লাইটারিংয়ের কাজটি করতে পারবে।
বর্হিনোঙ্গরে কিছু ডিজেল খালাস শেষে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পতেঙ্গার ডলফিন জেটিতে আসবে ট্যাংকারটি। এখানে সব ডিজের খালাস শেষে ফিরে যাবে। তার আগে জুমুয়াবার সকালে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা জাহাজটি ৬ নম্বর ডলফিন জেটিতে ডিজেল খালাস করছে। এ নিয়ে আট দিনে ৮৭ হাজার মেট্রিক টন ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চারটি জাহাজ বন্দরে এসেছে।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ মজুদদারি আর আতঙ্কে বেশি তেল কেনার প্রবণতার কারণে তেল নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এক শ্রেণির মজুতদার জ্বালানি তেল মজুদ করছে। গত কয়েক দিনে চট্টগ্রামসহ সারা দেশে অভিযান চালিয়ে বিপুল পরিমান জ¦ালানি তেল জব্দ করা হয়েছে। চট্টগ্রামে তিনটি অভিযানে জব্দ হয়েছে ৬৮ হাজার লিটার ডিজেল। গত শনিবার এক অভিযানে ছয় হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এসব ডিজেল মিয়ানমারে পাচার হচ্ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিতে দিল্লি!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
থানা থেকে লুট করা ২২ আগ্নেয়াস্ত্র, দুই শতাধিক গাড়ি কোথায়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মৃত্যুকূপ সড়ক-মহাসড়ক
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও ৪ দিনের ছুটির সুযোগ!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএমএফ’র শর্ত পূরণে বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি -নীতিমালা করতে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি-বিদ্যুৎ সেক্টর অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় -প্রধানমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড -আইনমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে দোতলা বাসের ধাক্কা, আহত ২
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরাকান আর্মি ধরে নিল ৩ জেলেকে, সাগরে ঝাঁপ দিয়ে ফিরলেন দুজন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক টানেই জালে উঠল ২২০০ পিস ইলিশ, দাম সাড়ে ৪৮ লাখ!
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












