বজ্রপাত নিয়ে ১০ অদ্ভুত তথ্য, যা জানা জরুরি (৩)
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
অনেকেই মনে করেন, বজ্রপাত একই জায়গায় দুবার পড়ে না। কিন্তু এটি একদম ভুল ধারণা। আসলে বজ্রপাত একই জায়গায় বারবার পড়তে পারে। বিশেষ করে সেটি যদি উঁচু বা সুচালো কোনো বস্তু হয়। যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে বছরে গড়ে প্রায় ১০০ বার বজ্রপাত হয়!
৯. ঝড়ের আগে পাখিরা পালিয়ে যায়:
পাখিরা মানুষের চেয়ে অনেক সূক্ষ¥ সংকেত বুঝতে পারে। ২০১৩ সালে বিজ্ঞানীরা দেখেন, টেনেসির পাহাড় থেকে গোল্ডেন-উইংড ওয়ারব্লার পাখিরা হঠাৎ করেই উধাও হয়ে গেছে। অথচ তখন সেখানে বৃষ্টির কোনো চিহ্ন ছিলো না। এমনকি বাতাসের গতিও ছিলো স্বাভাবিক।
উল্লেখ্য, সেখান থেকে প্রায় ৫৬০ মাইল দূরে একটি ঝড় তৈরি হচ্ছিলো। বিজ্ঞানীদের মতে, বজ্রঝড়ের ফলে তৈরি হওয়া খুব নিচু কম্পাঙ্কের শব্দ বা ইনফ্রাসাউন্ড পাখিরা আগেভাগেই শুনতে পায়। ঝড় শেষ হওয়ার পরই এরা আবার স্বাভাবিক চলাফেরা শুরু করে।
১০. পা দুটো কেন একসঙ্গে রাখবেন?
বজ্রঝড়ের সময় যদি কোনো নিরাপদ আশ্রয় না পাওয়া যায়, তাহলে পায়ের পাতা দুটি একে অপরের সঙ্গে ঠেকিয়ে রাখুন বা জোড়া করে রাখুন। বজ্রপাতে যত মানুষ মারা যায়, তার অর্ধেকই ঘটে মাটির ভেতর দিয়ে প্রবাহিত বিদ্যুতের কারণে।
পা দুটো আলাদা থাকলে এক পা দিয়ে বিদ্যুৎ ঢুকে অন্য পা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের ব্যাপক ক্ষতি করতে পারে। কিন্তু পা একসঙ্গে থাকলে বিদ্যুৎ শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সুযোগ কম পায়। তাই এই সময়ে গাছের নিচে না দাঁড়িয়ে নিচু হয়ে বসে পড়ুন ও পা দুটো একসঙ্গে রাখুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












